News Flash

  • Home
  • প্রধান খবর
  • ওনামের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, কেরলে আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ ভক্তদের
Image

ওনামের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি, কেরলে আচার-অনুষ্ঠানে অংশগ্রহণ ভক্তদের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (হি.স.): সমস্ত দেশবাসীকে ওনামের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মঙ্গলবার সকালে এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, “ওনাম উপলক্ষ্যে কেরলের সমস্ত নাগরিকবৃন্দ এবং আমাদের ভাই ও বোনদের শুভেচ্ছা! এই শুভ অনুষ্ঠান উপলক্ষ্যে আমরা প্রকৃতি মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এই ফসলের উৎসব সকলের মধ্যে সমৃদ্ধি এবং সম্প্রীতির চেতনার সূচনা করুক।”

কেরলের সবচেয়ে বড় উৎসব হল ওনাম। টানা ১০-দিন ধরে ওনাম উৎসব পালিত হয়। এই ১০-দিন নানা আচার-অনুষ্ঠান ও আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয়। তবে উৎসবের প্রথম ও শেষ দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। উৎসবের শুরুতে মঙ্গলবার কেরলের সর্বত্র আচার-অনুষ্ঠানে অংশ নেন ভক্তরা। তিরুবনন্তপুরমের শ্রী পদ্মনাভস্বামী মন্দিরে ওনাম উৎসবের সূচনা করেছেন প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং অভিনেতা সুরেশ গোপী। ত্রাভাঙ্কোর রাজপরিবারের যুবরাজ আদিত্য বর্মাও উদযাপনে অংশ নেন।

Releated Posts

বঙ্গ ভোট: প্রথম দফায় ১,৫৮৬ প্রার্থীর মনোনয়ন জমা, ২৩ এপ্রিল ভোট

কলকাতা, ৭ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ২৩ এপ্রিল ভোটগ্রহণের আগে ১৫২টি আসনে মোট ১,৫৮৬ জন…

ByByNews Desk Apr 7, 2026

অনুপ্রবেশ রুখতে অসমে বিজেপির ভূমিধস জয় আসন্ন: অমিত শাহ

গুয়াহাটি, ৭ এপ্রিল (আইএএনএস): কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মঙ্গলবার অসমের শ্রীভূমি জেলার পাঠারকান্দিতে এক নির্বাচনী জনসভায় কংগ্রেসকে তীব্র…

ByByNews Desk Apr 7, 2026

পারস্য উপসাগরে ১৬টি ভারতীয় জাহাজে ৪৩৩ নাবিক, পরিস্থিতির উপর নজর সরকারের

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেও পারস্য উপসাগরে এখনও ১৬টি ভারতীয় পতাকাবাহী জাহাজে মোট ৪৩৩ জন…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-জাপান বিজ্ঞান সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম স্তম্ভ: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি/টোকিও, ৬ এপ্রিল(আইএএনএস): ভারত ও জাপানের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি সহযোগিতা আন্তর্জাতিক সম্পর্কের অন্যতম শক্তিশালী স্তম্ভ—এমনটাই মন্তব্য করলেন…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top