News Flash

  • Home
  • দেশ
  • ফাঁসিদেওয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের
Image

ফাঁসিদেওয়ায় রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু চিতাবাঘের

ফাঁসিদেওয়া,২৯ আগস্ট (হি.স.) : দার্জিলিংয়ের ফাঁসিদেওয়া ব্লকের ঘোষপুকুর কমলা চা বাগান এলাকায় ২৭ নম্বর জাতীয় সড়কে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় মৃত্যু হল চিতাবাঘের। মঙ্গলবার দুর্ঘটনাটি ঘটে ।

জানা গেছে, এদিন দুপুরে একটি চিতাবাঘ রাস্তা পারাপার করছিল। জানা গিয়েছে, সেই সময় বিধাননগর থেকে ফুলবাড়ির দিকে যাওয়া একটি গাড়ি চিতাবাঘটিকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় পূর্ণবয়স্ক চিতাবাঘটির। খবর পেয়ে ঘোষপুকুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পৌঁছান বনকর্মীরা। তবে তার আগেই ফাঁসিদেওয়া ঘোষপুকুর ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘের দেহ উদ্ধার করে ঘোষপুকুর রেঞ্জে নিয়ে যায়।
বন দফতরের তরফে জানা গিয়েছে, চিতাবাঘের দেহ ময়নাতদন্তের জন্য বেঙ্গল সাফারিতে পাঠানো হতে পারে। এর আগেও হাসখোয়া এলাকায় জাতীয় সড়কে একইভাবে চিতাবাঘের মৃত্যুর ঘটনা ঘটেছিল।

Releated Posts

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

ভোটের আগে কড়া নজরদারি, ৬৫০ কোটিরও বেশি নগদ ও সামগ্রী বাজেয়াপ্ত ইসির

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে নজরদারি আরও কড়া করেছে নির্বাচন কমিশন। রবিবার…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top