News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জের কাঁঠালত‌লি‌তে বাজেয়াপ্ত বহু লক্ষ টাকার বা‌র্মিজ সুপা‌রি ও সেগুন কাঠ বোঝাই ট্ৰাক, ধৃত এক
Image

করিমগঞ্জের কাঁঠালত‌লি‌তে বাজেয়াপ্ত বহু লক্ষ টাকার বা‌র্মিজ সুপা‌রি ও সেগুন কাঠ বোঝাই ট্ৰাক, ধৃত এক

বাজা‌রিছড়া (অসম), ২৬ আগস্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার অন্তর্গত বাজা‌রিছড়া থানাধীন কাঁঠালত‌লি‌তে অভিযানে নে‌মে বহু লক্ষাধিক টাকার বা‌র্মিজ সুপা‌রি এবং এক‌টি মি‌নিট্রাক বোঝাই সেগুন কাঠ বা‌জেয়া‌প্ত করেছে পুলিশ। সুপা‌রি পাচা‌রে জ‌ড়িত অভিযোগে এক ব্যক্তি‌কে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

করিমগঞ্জের পু‌লিশ সুপার পার্থপ্রতিম দাসের নি‌র্দেশে শুক্রবার বিকা‌লে অভিযানে না‌মেন অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস, বাজা‌রিছড়া থানার ওসি দীপক দাস ও নাগ্রা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এল ক্রো। এদিন সন্ধ্যারাতে পু‌লি‌শের দল‌ কাঁঠালত‌লি এলাকার তিন‌টি বা‌ড়ি‌তে হানা দিয়ে এক‌টি বা‌ড়ি থে‌কে বা‌র্মিজ সুপা‌রি ও আরেক‌টি বা‌ড়ি থে‌কে সেগুন কাঠ উদ্ধার করে।

জানা গে‌ছে, পু‌লি‌শের দল‌ এদিন যথাক্রমে হারুন মিয়াঁ, ফয়জুর রহমান ও আরিফ উদ্দিনের বা‌ড়ি‌তে হানা দিয়েছিল। ফয়জুর রহমানের বা‌ড়ি থে‌কে ১৭৮ বস্তায় প্রায় নয় টন বা‌র্মিজ সুপা‌রি উদ্ধার হয়। এগুলির কা‌লোবাজারে মূল্য প্রায় ২৫ লক্ষ টাকার মতো হ‌বে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন এএস‌পি প্রতাপ দাস।

ওই অভিযা‌নে হারুন‌কে পাকড়াও করা হ‌লেও সে পু‌লি‌শের হাত ফসকে পা‌লি‌য়ে গে‌ছে ব‌লে খবর পাওয়া গে‌ছে। প‌রে আটক করা হয় ফয়জুর রহমানেরকে। এদি‌কে আরি‌ফের বা‌ড়ি‌তে পু‌লি‌শি তদ‌ন্তে বা‌র্মিজ সুপা‌রি উদ্ধার না হলেও তার বাড়ি থে‌কে এক‌টি ব‌লে‌রো পিকআপ ভ্যানে প্রায় ১৫০ সিএফ‌টি চেরাই সেগুন কাঠ উদ্ধার হয়। তবে গৃহকর্তা পা‌লি‌য়ে যায়। প‌রে কাঠ বোঝাই ব‌লেরো‌টি সম‌ঝে দেওয়া হয় পাথারকা‌ন্দি রে‌ঞ্জ ফ‌রেস্টের চুড়াইবা‌ড়ি বিট অফিসার সঞ্জয় আ‌হি‌রের কা‌ছে।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top