News Flash

  • Home
  • দিনের খবর
  • সেপ্টেম্বরে দুবাই ও স্পেন যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

সেপ্টেম্বরে দুবাই ও স্পেন যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৩ আগস্ট (হি. স.) : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর চূড়ান্ত। সেপ্টেম্বর মাসের মাঝপর্বে বিদেশ সফরে যাচ্ছেন মমতা, নবান্ন সূত্রে এমনটাই খবর।রাজ্য বিনিয়োগ টানা লক্ষ্যে মুখ্যমন্ত্রী বিদেশ সফরে যাচ্ছেন বলে জানা গিয়েছে।

আগেই জানা গিয়েছিল, সেপ্টেম্বর মাসে স্পেন ও দুবাই সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। নবান্নের তরফে বিদেশ মন্ত্রকের কাছে অনুমতি চেয়ে আবেদনও জানানো হয়েছিল। রাজ্যের সেই আবেদনে সাড়া দিয়ে মুখ্যমন্ত্রীর বিদেশ সফরে অনুমতি দিয়েছে কেন্দ্র, নবান্ন সূত্রে এমনটাই জানা গিয়েছে।

রাজ্য প্রশাসন সূত্রে খবর, স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে যেতে পারেন মুখ্যমন্ত্রী। সেখানে সেদেশের নামী শিল্পপতিদের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে। ফেরার পথে দুবাইয়ে অনাবাসী ভারতীয় শিল্পপতিদের সঙ্গে একটি বৈঠকও করতে পারেন মমতা।

চলতি বছর নভেম্বরে কলকাতা আয়োজিত হবে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট বা বিজিবিএস। সেই সম্মেলেন দুই দেশের শিল্পপতিদের মমতা আমন্ত্রণ জানাতে পারেন বলেই মনে করা হচ্ছে। এমনকী বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন নিয়ে প্রস্তুতি বৈঠকও করতে পারেন মুখ্যমন্ত্রী। মমতার এই বিদেশ সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে বণিকমহল। মুখ্যমন্ত্রীর কর্মসূচির দিকেও নজর থাকবে সকলের।

অন্যদিকে, এবারের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মলনে বিনিয়োগের প্রস্তাব, ২০২২ সালকেও ছাপিয়ে যাবে বলেই মনে করছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার দিল্লিতে বৈঠকে বসেন মমতার মুখ্য উপদেষ্টা অমিত মিত্র। মঙ্গলবার ৪০টি দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের প্রাক্তন অর্থ ও শিল্পমন্ত্রী। বাংলায় শিল্প সম্ভাবনা কতটা এবং এ রাজ্যে বিনিয়োগ করলে শিল্পপতিরা কী কী সুবিধা পাবেন, কূটনীতিকদের তা ব্যাখ্যা করেন অমিতবাবু। সাংবাদিকদের রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী জানান, ২০২২ সালে রাজ্যে ৩ লাখ ৪২ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছিল। এবারের বিনিয়োগ প্রস্তাব আগের অঙ্ককে ছাপিয়ে যাবে।

Releated Posts

কেদারনাথ বিপর্যয়ের ১৩ বছর: কেদারনাথ ধামে নিহতদের প্রতি শ্রদ্ধার্ঘ্য, আত্মার শান্তি কামনায় প্রার্থনা

কেদারনাথ, ১৭ জুন (আইএএনএস): ২০১৩ সালের ভয়াবহ কেদারনাথ বিপর্যয়ের ১৩তম বর্ষপূর্তিতে বুধবার কেদারনাথ ধাম-এ নিহত ও নিখোঁজদের স্মরণে…

ByByNews Desk Jun 17, 2026

বিহারের নালন্দায় বাসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু, দগ্ধ ৮ শ্রমিক

পাটনা, ১৭ জুন (আইএএনএস): বিহারের নালন্দা জেলায় একটি যাত্রীবাহী বাস ১১ হাজার ভোল্টের উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের তারের সংস্পর্শে আসায়…

ByByNews Desk Jun 17, 2026

গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক সব্যসাচী দত্তের পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ

কলকাতা, ১৭ জুন (আইএএনএস): দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক সব্যসাচী দত্ত-র পাঁচটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট…

ByByNews Desk Jun 17, 2026

দেরাদুনে ২৩৬ কোটি টাকার মাদক ধ্বংস করল এনসিবি, পুড়িয়ে নষ্ট ৩০৩ কেজি নিষিদ্ধ দ্রব্য

দেরাদুন, ১৭ জুন (আইএএনএস): মাদকমুক্ত ভারত গড়ার লক্ষ্যে বড় পদক্ষেপ নিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। বুধবার উত্তরাখণ্ডের দেরাদুনে…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top