রাজ্য সরকার পর্যটনের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৯ আগস্ট: রাজ্য সরকার পর্যটনের বিকাশে বিশেষ গুরুত্ব দিয়েছে। গত বছর প্রচুর সংখ্যক পর্যটক রাজ্যে এসেছেন। এদের মধ্যে বিদেশী পর্যটকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। বিশ্ব ফটোগ্রাফি দিবস উপলক্ষে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে আজ থেকে  আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গনে দু’দিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেছেন  মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, এবারের প্রদর্শনীর বিষয় হচ্ছে ত্রিপুরা ট্যুরিজম। আলোকচিত্র প্রদর্শনীতে রাজ্যের ফটো জার্নালিস্টদের তোলা ছবি প্রদর্শিত হয়েছে। গত বছর প্রচুর সংখ্যক পর্যটক রাজ্যে এসেছেন। এদের মধ্যে বিদেশী পর্যটকের সংখ্যাও ছিল উল্লেখযোগ্য। পর্যটনকে প্রাধান্য দিয়ে ত্রিপুরা ফটো জার্নালিস্ট এসোসিয়েশন কর্তৃক এ ধরণের আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করায় মুখ্যমন্ত্রী উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়েছেন।