ডিব্রুগড়ে গ্ৰেফতার নিষিদ্ধ আলফা (আই)-এর দুই লিংকম্যান

ডিব্রুগড় (অসম), ১৩ আগস্ট (হি.স.) : স্বাধীনতা দিবসের প্ৰাক্কালে ডিব্রুগড় জেলার অন্তর্গত ডিমৌ পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম-ইনডিপেনডেন্ট (আলফা-আই)-এর দুই লিংকম্যান। গ্ৰেফতেরকৃত দুই আলফা-আই লিংকম্যানকে যথাক্ৰমে বরুয়া চাংমাই গ্রামের দিব্যজ্যোতি চেতিয়া এবং ডিমৌ আমতলের বাসিন্দা রাজু আহমেদ।

আজ রবিবার জেলা পুলিশ সূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শনিবার রাতে ডিমৌ থানার ওসির নেতৃত্বে পুলিশের এক দল অভিযান চালিয়ে দিব্যজ্যোতি চেতিয়া ও রাজু আহমেদকে আটক করে থানায় নিয়ে যায়। দুজনের হেফাজত থেকে পুলিশ বেশ কিছু আপত্তিজনক নথিপত্ৰ সহ কয়েকটি মোবাইল ফোনের হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে।