News Flash

Image

গৌরীপুর শহরে গরু পাচারকারী ইন্ডিকার ধাক্কায় হতাহত দুই

ধুবড়ি (অসম), ৫ আগস্ট (হি.স.) : ধুবড়ি জেলার অন্তর্গত গৌরীপুর শহরে চোরাই গরু পাচারকারী চার চাকার একটি ইন্ডিকা কারের ধাক্কায় এক মোটর বাইকারের মৃত্যু এবং অপর আরোহী আহত হয়েছেন। নিহতকে জনৈক আকিফ আহমেদ বলে শনাক্ত করা হয়েছে।

ঘটনা শুক্রবার সন্ধ্যারাতে গৌরীপুর শহরে সংঘটিত হয়েছে। জানা গেছে এএস ০১ বিই ৭৭৮৫ নম্বরের একটি ইন্ডিকা কারের সঙ্গে এক মোটর বাইকের সংঘর্ষ হয়। সংঘৰ্ষের ফলে গুরুতরভাবে আহত হয় দুই বাইক আরোহী। দুজনকে সংকটজনক অবস্থায় ধুবড়ি সিভিল হাসপাতালে নিয়ে ভরতি করা হয়। উভয়ের চিকিৎসাও শুরু করেন ডাক্তাররা। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আজ সকালে মোটর বাইকের চালক আকিফ আহমেদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এদিকে দুর্ঘটনাগ্রস্ত ইন্ডিকার ভিতর থেকে চার পা বাঁধা অবস্থায় তিনটি চোরাই গরু উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, বহিঃরাজ্য থেকে চুরির গরু পাচারে নিয়োজিত ইন্ডিকাটি দুরন্ত গতিতে ছিল।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top