বালুরঘাট, ৪ আগস্ট (হি. স.) : দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরের হাসপাতাল মোড় সংলগ্ন পিএইচই দফতরে ভয়াবহ আগুন। শুক্রবার দুপুর তিনটা নাগাদ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।
মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় দমকল ও বিশাল পুলিশবাহিনী। এদিকে যারা অফিসের কর্মী ছিলেন তারা সকলেই নিরাপদে বেরিয়ে এসেছেন। অনেকে তাড়াহুড়ো করে বেরতে গিয়ে আহত হয়েছেন বলে জানা গিয়েছে। কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি। ঘটনাস্থলে এসেছে বিদ্যুৎদফতরের কর্মীরা। গোটা এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

