News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • ডিমা হাসাওয়ে গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের টিকাকরণ কর্মসূচি দ্রত সম্পূর্ণ করতে পদক্ষেপ
Image

ডিমা হাসাওয়ে গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের টিকাকরণ কর্মসূচি দ্রত সম্পূর্ণ করতে পদক্ষেপ

হাফলং (অসম), ৩ আগস্ট (হি.স.) : মিশন ইন্দ্রধনুষ-এর অধীনে ডিমা হাসাও জেলায় গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছর পর্যন্ত শিশুদের টিকাকরণ কর্মসূচি তীব্রগতিতে সম্পূর্ণ করতে পদক্ষেপ গ্রহণ করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

মিশন ইন্দ্রধনুষ-এর অধীনে ডিমা হাসাও জেলায় যে সকল গর্ভবতী মহিলা টিকাকরণ থেকে বাদ পড়েছেন, তাঁদের শনাক্ত করে এবার তিনটি পর্যায়ে তীব্র গতিতে টিকাকরণ সম্পূর্ণ করতে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের অধীনস্থ স্বাস্থ্য বিভাগের সচিব রেবেকা চাংসন। তিনি বলেন, প্রথম পর্যায়ে আগামী ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত মিশন ইন্দ্রধনুষ-এর অধীনে গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে শিশুদের টিকাকরণ করা হবে। তাছাড়া দ্বিতীয় পর্যায়ে ১১ সেপ্টেম্বর থেকে ১৬ সেপ্টেম্বর ও তৃতীয় পর্যায়ে ৯ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত এই টিকাকরণ চলবে।

রেবেকা চাংসন বলেন, ২০১৪ সাল থেকে মিশন ইন্দ্রধনুষ-এর অধীনে এই টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে এবং গত নয় বছরে এই টিকাকরণে ব্যাপক সাড়া মিলেছে। তবে এর মধ্যেও ডিমা হাসাও জেলায় কিছু কিছু গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে শিশুরা এই টিকাকরণ থেকে বাদ পড়েছেন, জানিয়ে তিনি বলেন ঘরে ঘরে গিয়ে স্বাস্থ্য কর্মীরা সার্ভে করার পর দেখা গেছে, ডিমা হাসাও জেলায় ১০৭ জন গর্ভবতী মহিলা, ৪৯৬ জন শূন্য থেকে দুই বছরের মধ্যে শিশু, ১১৬ জন দুই থেকে পাঁচ বছরের মধ্যে থাকা শিশু এই টিকাকরণ থেকে বাদ পড়েছে।

তাই মিশন ইন্দ্রধনুষ-এর অধীনে এদের টিকাকরণ করাতে ডিমা হাসাও জেলায় ১৩২টি টিকাকরণ কেন্দ্র খোলা হয়েছে। যারা এই টিকাকরণ থেকে গর্ভবতী মহিলা ও শূন্য থেকে পাঁচ বছরের মধ্যে শিশু বাদ পড়েছেন তাদের পরিবারের সদস্য ও অভিবাভকদের নিজ নিজ এলাকার স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আশা, এএনএম ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিভাগের সচিব রেবেকা চাংসন। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন চিকিৎসক ডা. মেলিনা চাংসন ও লীনা হাকমকসা।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top