News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ব্যক্তিদেরকে এককালীন বিশেষ অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান
Image

করিমগঞ্জে তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ব্যক্তিদেরকে এককালীন বিশেষ অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান

করিমগঞ্জ (অসম) ৩ আগষ্ট (হি.স.) : করিমগঞ্জ জেলার তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত যোগ্য ব্যক্তিদেরকে এককালীন বিশেষ অনুদান প্রদানের জন্য দরখাস্ত আহ্বান করা হয়েছে। করিমগঞ্জের ভারপ্রাপ্ত মহকুমা কল্যাণ আধিকারিক জানিয়েছেন ২০২৩-২৪ সালে তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্ত ব্যক্তিদের উন্নয়নে এই এককালীন বিশেষ অনুদান প্রদান করা হচ্ছে। এতে তপশিলি জাতি ও অন্যান্য অনগ্রসর শ্রেণীভুক্তদের ঘরোয়া প্রয়োজনীয় সামগ্রী এবং শিক্ষণ ও খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী (এর জন্য দরখাস্ত শুধু প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে গ্রহণ করা হবে) প্রদান করা হবে। দরখাস্তের নির্ধারিত ফর্ম যে কোন কর্মদিবসে মহকুমা কল্যাণ আধিকারিকের কার্যালয়ে পাওয়া যাবে এবং দরখাস্ত আগামী ১৪ আগস্টের মধ্যে জমা দিতে হবে। তারপর আর কোন দরখাস্ত গ্রহণ করা হবে না। এতে ঘরোয়া প্রয়োজনীয় সামগ্রীর জন্য প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের ফটো, ভোটার আইডি-র ফটোকপি এবং কাস্ট সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। পাশাপাশি শিক্ষণ ও খেলাধুলার সামগ্রী পাওয়ার জন্য প্রার্থীদের এক কপি পাসপোর্ট সাইজের ফটো, ভোটার আইডি-র ফটোকপি এবং প্রার্থীদের সেবার অধীনে অষ্টম শ্রেণী থেকে দশম শ্রেণীতে পাঠরত থাকতে হবে।

Releated Posts

অসমের করিমগঞ্জ উত্তর কেন্দ্রে পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের

গুয়াহাটি, ১০ এপ্রিল (আইএএনএস) : অসমের করিমগঞ্জ উত্তর বিধানসভা কেন্দ্রের একটি বুথে পুনরায় ভোটগ্রহণের নির্দেশ দিল নির্বাচন কমিশন।…

ByBySandeep Biswas Apr 10, 2026

নাগাল্যান্ড উপনির্বাচন: কোরিডাংয়ে ৮২ শতাংশের বেশি ভোট পড়েছে; আলিচেনে পুনর্নির্বাচন দাবি এনপিপির

কোহিমা, ১০ এপ্রিল (আইএএনএস): নাগাল্যান্ডের মোকোকচুং জেলার কোরিডাং বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ২২,৩৯০ জন যোগ্য ভোটারের মধ্যে ৮২.২১ শতাংশেরও…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

তেলেঙ্গানা হাইকোর্টে স্বস্তি, পবন খেরাকে এক সপ্তাহের আগাম জামিন

হায়দরাবাদ, ১০ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস নেতা পবন খেরাকে এক সপ্তাহের জন্য আগাম জামিন দিল তেলেঙ্গানা হাইকোর্ট। অসম পুলিশের দায়ের…

ByByTaniya Chakraborty Apr 10, 2026

অসমের উন্নয়নের স্বার্থে মানুষ বড় সংখ্যায় ভোট দেবেন: হিমন্ত বিশ্ব শর্মা

জালুকবাড়ি, ৯ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনের দিন রাজ্যের মানুষ উন্নয়নের স্বার্থে বিপুল সংখ্যায় ভোট দিতে বেরিয়ে আসবেন…

ByByNews Desk Apr 9, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top