শিলিগুড়ি, ২ আগস্ট (হি. স.) : শিলিগুড়িতে নকশালবাড়িতে ট্রেনের ধাক্কায় একজনের মৃত্যু হয়েছে। বুধবার এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। তবে এ খবর লেখা পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, এদিন রেললাইনে ওই ব্যক্তির দেহ দেখতে পান স্থানীয় লোকজন। স্থানীয় লোকজনের ধারণা, শিলিগুড়ি থেকে কাটিহারগামী যাত্রীবাহী ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ ও রেলওয়ে পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

