News Flash

  • Home
  • দেশ
  • মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা রাজনীতি করছেন, স্পিকার সিদ্ধান্ত নিলেই অনাস্থা প্রস্তাব নিয়ে হবে আলোচনা : মেঘওয়াল
Image

মণিপুর ইস্যু নিয়ে বিরোধীরা রাজনীতি করছেন, স্পিকার সিদ্ধান্ত নিলেই অনাস্থা প্রস্তাব নিয়ে হবে আলোচনা : মেঘওয়াল

নয়াদিল্লি, ৩১ জুলাই (হি.স.): মণিপুর ইস্যু নিয়ে অযথা রাজনীতি করছেন বিরোধীরা। বিরোধীদের ভূমিকার তীব্র নিন্দা করে বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল। একইসঙ্গে তিনি জানিয়েছেন, তাঁরা অনাস্থা প্রস্তাব এনেছেন, স্পিকার সিদ্ধান্ত নিলেই এ বিষয়ে আমরা আলোচনা করব।” সোমবার সকালে সংসদ চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেছেন, “আমরা প্রথম দিন থেকেই তাঁদের (বিরোধীদের) দাবি জানতে চেয়েছি, তাঁরা মণিপুর নিয়ে আলোচনা চেয়েছিল এবং যখন আমরা তাতে রাজি হয়েছিলাম, এখন তাঁরা নিজেদের দাবি পরিবর্তন করে এবং প্রধানমন্ত্রীকে এই বিষয়ে কথা বলতে দাবি জানায়। তাঁরা এই ইস্যুতে রাজনীতি করার চেষ্টা করছে। তাঁরা অনাস্থা প্রস্তাব এনেছে, স্পিকার যখনই সিদ্ধান্ত নেবেন তখনই আমরা সে বিষয়ে আলোচনা করব।”

দিল্লি অর্ডিন্যান্স বিল প্রসঙ্গে কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বলেন, “বিজনেস লিস্টে যে সমস্ত বিষয় তালিকাভুক্ত রয়েছে, সোমবার তা নিয়েই আলোচনা হবে সংসদে। যখন অর্ডিন্যান্স তালিকাভুক্ত হবে আমরা তা জানিয়ে দেব।” একই কথা বলেছেন সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীও। যদিও, আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা বলেন, “সোমবার সংসদে যে অধ্যাদেশ আনা হবে তা অগণতান্ত্রিক। এটা শুধু দেশের সংবিধানের বিরুদ্ধে নয়, দিল্লির ২ কোটি মানুষের বিরুদ্ধেও। বিজেপি বুঝতে পেরেছে, দিল্লিতে তাঁরা শেষ হয়ে গিয়েছে তাই তাঁদের হাইকমান্ড দিল্লি সরকারকে ধ্বংস করতে এই সিদ্ধান্ত নিয়েছে।”

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top