News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠক মন্ত্রী রতনলাল নাথের

বিদ্যুৎ পরিষেবা নিয়ে বৈঠক মন্ত্রী রতনলাল নাথের

আগরতলা, ৩১ জুলাই (হি.স.) : বিদ্যুৎ পরিষেবা নিয়ে উঠে আসা অভিযোগের সত্যতা যাচাই করতে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কৈলাসহর মহকুমা সার্কিট হাউসের মিলনায়তনে আজ পর্যালোচনা বৈঠকে মিলিত হয়েছেন। ওই বৈঠকে মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী সুধাংশু দাস, বিধায়ক ভগবান দাস ও বিধায়ক বীরজিৎ সিনহা উপস্থিত ছিলেন।  

এদিন মন্ত্রী বলেন, কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে বেশ কয়েকদিন ধরেই বেশ কিছু অভিযোগ উঠছিল। বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে কোথায় সমস্যা হচ্ছে এ বিষয়টি খতিয়ে দেখতেই আজ এই বৈঠকের আয়োজন করা হয়েছে।

তাঁর কথায়, মূলত কৈলাসহরের মানুষের বিদ্যুৎ ভোগান্তি দূর হয়, এ–বিষয়টি নিয়ে জেলাশাসক, প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও বিদ্যুৎ নিগমের আধিকারিকদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছি।

শ্রী নাথ বলেন, এদিনের বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে কৈলাসহরের একটি চা বাগান রয়েছে যেখানে দীর্ঘ বছরেও বিদ্যুৎ পৌঁছায়নি, সেখানে বিদ্যুৎ পরিষেবা প্রদান করা হবে। আগামী কয়েকদিনের মধ্যে কৈলাসহরের বিদ্যুৎ ব্যবস্থাপনায় আমূল সংস্কার হবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

Releated Posts

থানসা স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: গত ৫ বছর ধরে ‘থানসা’ স্লোগানের আড়ালে উন্নয়নের টাকা লুটের রেকর্ড গড়েছে তিপ্রা মথা। গায়ের…

ByByReshmi Debnath Apr 3, 2026

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফের সরব সিপিআই(এম), নির্বাচন কমিশনের কাছে পদক্ষেপের দাবি

আগরতলা, ৩ এপ্রিল: রাজ্যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে আবারও সরব হল সিপিআই(এম)। দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী (জিতানা…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

গাবর্দী বাজারে নির্বাচনী সমাবেশে মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: অস্থিরতা সৃষ্টি করাই মথার মূল লক্ষ্য। গন্ডগোল করলে কাউকে ছাড়া হবে না। শান্তির জন্য যেখানে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

বিশালগড় ঠিকেদারের বাড়িতে গুলিকাণ্ড: আরও এক কুখ্যাত অভিযুক্ত আটক

বিশালগড়, ৩ এপ্রিল: বিশালগড়ে ঠিকেদারের বাড়িতে ঘটে যাওয়া গুলিকাণ্ডের ঘটনায় পুলিশ আরও এক কুখ্যাত অভিযুক্তকে আটক করেছে। আটক…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top