News Flash

  • Home
  • দেশ
  • দ্বাদশ শ্রেণির ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার আসানসোলে
Image

দ্বাদশ শ্রেণির ছাত্রের রক্তাক্ত দেহ উদ্ধার আসানসোলে

আসানসোল, ৩০ জুলাই (হি. স.) : আসানসোলের জামুরিয়ায় ১৭ বছরের কিশোরের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । রাতে খাওয়া-দাওয়া করে বাড়ি থেকে বেরিয়ে ছিল ওই ছাত্র। রবিবার সকালে বাড়ির পাশেই উদ্ধার হল দেহ।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনায় হাত রয়েছে বন্ধুদের। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। মৃত আনন্দ কেশরী দ্বাদশ শ্রেণির ছাত্র বলে জানা যাচ্ছে। ঘটনায় ইতিমধ্যেই ২ জনকে আটক করেছে পুলিশ। দু’জনেই আনন্দের সহপাঠী বলে জানা যাচ্ছে। এদের মধ্যে একজন ইতিমধ্য়েই পুলিশি জেরায় খুনের কথা স্বীকার করেছে বলে জানা যাচ্ছে।

এদিন সকালে জামুরিয়ার নন্ডি শ্মশান পুকুরের কাছ থেকে ওই কিশোরের দেহ উদ্ধার হয়। জায়গাটি আবার জামুড়িয়া থানা থেকে ৭০০- ৮০০ মিটারের মধ্যে। পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ১০টা নগাদ বাড়ি থেকে বের হয় আনন্দ। কিন্তু বারোটা বেজে গেলেও বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পুলিশ। কিন্তু, খোঁজ না মেলায় বাড়তে থাকে চিন্তা। শেষে রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয় পুকুরের পাশের একটি মাঠে। স্থানীয় বাসিন্দারাই আনন্দের ক্ষতবিক্ষত দেহ দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। তবে কী কারণে খুন তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা।

ঘটনায় মৃত কিশোরের মামা সঞ্জয় কুমার কেশরী বলেন, “ও দোকানে দোকানে নানা মুখরোচক খাবার দেয়। কাল রাতে বাড়িতে খাওয়া-দাওয়া করে বেরিয়ে যায়। বলে কোনও এক দোকানে কিছু জিনিস দিতে যাবে। কিন্তু, দোকানের কাজ মিটিয়ে বাজারে তিন-চারটে বন্ধুদের সঙ্গে দেখা হয়। তারপর সেখানেই আড্ডা দিচ্ছিল বলে শুনেছি। কিন্তু, আর বাড়ি ফেরেনি। রাতে আমরা অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু, খোঁজ পাওয়া যায়নি। সকালে তো ওর মৃতদেহ পাওয়া গেল। ওর মাথায়, হাতে, বুকে আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশ তো দু’জনকে ধরেছে। একজন খুনের কথা স্বীকারও করেছে।”

Releated Posts

এলপিজি নিয়ে ভুয়ো তথ্য রুখতে রাজ্যগুলিকে জনসংযোগ বাড়ানোর নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : এলপিজি ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের প্রাপ্যতা নিয়ে ছড়িয়ে পড়া ভুয়ো তথ্য ও গুজব রুখতে…

ByBySandeep Biswas Apr 3, 2026

রান্নার গ্যাসের ব্যবহার কমাতে ইন্ডাকশন হিটার উৎপাদন বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের

নয়াদিল্লি, ৩ এপ্রিল : রান্নার গ্যাসের উপর নির্ভরতা কমাতে দেশে ইন্ডাকশন হিটার ও বৈদ্যুতিক রান্নার সরঞ্জামের উৎপাদন বাড়ানোর…

ByBySandeep Biswas Apr 3, 2026

দীনদয়াল বন্দরে সংযোগ প্রকল্পের জন্য ১৩২.৫১ কোটি টাকা অনুমোদন করল সরকার

নয়াদিল্লি, ৩ এপ্রিল (আইএএনএস) : শুক্রবার সরকার গুজরাটের দীনদয়াল বন্দরে ১৩২.৫১ কোটি টাকা ব্যয়ে একটি ‘রোড ওভার ব্রিজ’…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

‘পরিচ্ছন্ন শক্তির পথে উল্টো রথ’: কর্ণাটকের ইভ নীতির তীব্র সমালোচনা করলেন প্রহ্লাদ জোশী

নয়াদিল্লি/বেঙ্গালুরু, ৩ এপ্রিল ((আইএএনএস): কেন্দ্রীয় নতুন ও নবায়নযোগ্য শক্তি মন্ত্রী প্রহ্লাদ জোশী কর্ণাটক সরকারের সাম্প্রতিক বৈদ্যুতিক যান (ইভ)…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top