News Flash

  • Home
  • প্রধান খবর
  • মহারাষ্ট্রের চন্দ্রপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, ৭ জন আহত
Image

মহারাষ্ট্রের চন্দ্রপুরে বজ্রপাতে ৬ জনের মৃত্যু, ৭ জন আহত


মুম্বই, ২৭ জুলাই (হি. স.) : মহারাষ্ট্রের চন্দ্রপুর জেলায় অবিরাম বৃষ্টির কারণে স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। টানা বর্ষণসহ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয়জন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন। দগ্ধদের জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় চন্দ্রপুর জেলার চারটি স্থানে বজ্রপাতে পাঁচজন মহিলাসহ ছয়জন নিহত ও সাতজন আহত হয়েছেন। বুধবার জেলা সদর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দূরে সিন্দেওয়াহি তহসিলের দেলনওয়াদি গ্রামে, ধানক্ষেতে কাজ করা ৪৫ এবং ৪৭ বছর বয়সী দুই মহিলা বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় ৩৩ বছর বয়সী অপর এক মহিলা দগ্ধ হয়েছেন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। একইভাবে, ব্রহ্মপুরী তহসিলের বেতলা গ্রামে বজ্রপাতে কোরপানা তহসিলের একজন ৩৫ বছর বয়সী মহিলা এবং একজন কৃষক প্রাণ হারিয়েছেন। গন্ডপিপরি তহসিলে বজ্রপাতে ৩৫ বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়েছে। পভূর্ণা তহসিলের ভেলওয়া মাল গ্রামে একটি ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে অন্য একজন মহিলা নিহত এবং ছয়জন আহত হয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেটের দল এসব ঘটনা পরিদর্শন করছে।

Releated Posts

পশ্চিম এশিয়া সংঘাত ৪০ দিনের বেশি চললে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়বে : এফএও সতর্কবার্তা

নয়াদিল্লি, ৩ এপ্রিল : পশ্চিম এশিয়ার সংঘাত দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারে বলে সতর্ক করল…

ByBySandeep Biswas Apr 3, 2026

বিজেপি ক্ষমতায় এলে আসন পুনর্বিন্যাসের মাধ্যমে বাংলা ভাগ করবে : মমতা

কলকাতা, ৩ এপ্রিল : মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার দাবি করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) যদি রাজ্যে ক্ষমতায় আসে, তাহলে…

ByBySandeep Biswas Apr 3, 2026

অসমের সংস্কৃতি রক্ষায় মানুষ এনডিএ-কে পুনরায় নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): শুক্রবার গোয়ালপাড়া জেলার দুধনৈতে এক বিশাল জনসভায় ভাষণ দেওয়ার সময় কংগ্রেসের তীব্র সমালোচনা করে…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

৩ বছরে কর্ণাটকের ২,৮০৯ কৃষকের মৃত্যু; মানুষকে প্রতারিত করছে কংগ্রেস সরকার: কেন্দ্রীয় মন্ত্রী

বাগালকোট (কর্ণাটক), ৩ এপ্রিল (আইএএনএস) :— রেল ও জলশক্তি দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ভি. সোমান্না দাবি করেছেন যে, দ্বিতীয়…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top