ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী

আগরতলা, ১৯ জুলাই (হি.স.) : ত্রিপুরা সফরে আসছেন কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন। আগামী ২১ জুলাই তিনি ত্রিপুরায় আসবেন। 

পিআইবি আগরতলার ডেপুটি ডিরেক্টর মিডিয়া এন্ড কম্যুনিকেশন শুভাশীষ চন্দ জানিয়েছেন, আগামী ২১ জুলাই দুপুর সাড়ে তিনটায় আগরতলায় মন্ত্রী বাড়ি রোড স্থিত নেতাজী চৌমুহনীতে গড়ে উঠা জিএসটি ভবনের উদ্বোধনে কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারমন ত্রিপুরা সফরে আসছেন। তিনি ওই জিএসটি ভবনের উদ্বোধন করবেন।