News Flash

  • Home
  • দেশ
  • কেরল তথা ভারতের চেতনার প্রতিনিধিত্ব করেছিলেন চান্ডিজি : রাহুল গান্ধী
Image

কেরল তথা ভারতের চেতনার প্রতিনিধিত্ব করেছিলেন চান্ডিজি : রাহুল গান্ধী

বেঙ্গালুরু, ১৮ জুলাই (হি.স.): কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও প্রবীণ কংগ্রেস নেতা ওমেন চান্ডির প্রয়াণে শোকস্তব্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শোকপ্রকাশ করে রাহুল গান্ধী বলেছেন, কেরল তথা ভারতের চেতনার প্রতিনিধিত্ব করেছিলেন চান্ডিজি। মঙ্গলবার ভোর ৪.২৫ মিনিট নাগাদ বেঙ্গালুরুর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমেন চান্ডি। তিনি ক্যানসারে ভুগছিলেন। দীর্ঘদিন ধরেই শারীরিক ভাবে অশক্ত হয়ে পড়েছিলেন ওমেন। সাম্প্রতিক অতীতে চিকিৎসার জন্য বেঙ্গালুরুতেই থাকতে হচ্ছিল তাঁকে।

এদিন সকালে হাসপাতাল থেকে ওমেন চান্ডির মরদেহ নিয়ে যাওয়া হয় কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী টি জন্স-এর বাসভবনে, সেখানেই শায়িত থাকে চান্ডির নশ্বর দেহ। সেখানে পৌঁছে চান্ডিকে শেষশ্রদ্ধা জানান কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, দলের নেতা রাহুল গান্ধী, কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারমাইয়া, উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার প্রমুখ।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল গান্ধী বলেছেন, “কেরল তথা ভারতের চেতনা ছিলেন ওমেন চান্ডিজি। কেরলের জনগণের সত্যিকারের নেতা ছিলেন তিনি। তাঁর অভাব ভীষণভাবে উপলব্ধি করব আমরা। আমরা তাঁকে ভীষণ ভালোবাসতাম ও সর্বদা তাঁকে মনে রাখব। তাঁর পরিবার ও অনুরাগীদের প্রতি গভীর সমবেদনা।

Releated Posts

পাঞ্জাবে আইএসআই-সমর্থিত জঙ্গি চক্র ভাঙল পুলিশ, গ্রেফতার ৩

চণ্ডীগড়, ৬ এপ্রিল (আইএএনএস): বড়সড় সাফল্য পেল পাঞ্জাব পুলিশ। পাঞ্জাব পুলিশ-এর কাউন্টার ইন্টেলিজেন্স শাখা আইএসআই-সমর্থিত একটি জঙ্গি চক্র ভেঙে…

ByByNews Desk Apr 6, 2026

 ‘অশিক্ষিত গুজরাতি’ মন্তব্য ঘিরে বিতর্ক, খার্গেকে তীব্র আক্রমণ বিজেপির

গান্ধীনগর/নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে-র ‘অশিক্ষিত গুজরাতি’ সংক্রান্ত মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তীব্র হয়েছে। বিজেপি…

ByByNews Desk Apr 6, 2026

কলকাতা নিয়ে আসিফের হুমকি খতিয়ে দেখছে কেন্দ্র, সন্ত্রাস উসকানির আশঙ্কা

নয়াদিল্লি, ৬ এপ্রিল (আইএএনএস): পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ-এর কলকাতা সংক্রান্ত মন্তব্যকে ঘিরে সতর্ক হয়েছে ভারতের নিরাপত্তা সংস্থাগুলি। তাঁর…

ByByNews Desk Apr 6, 2026

 ‘জাতি প্রথম’ আদর্শে এগোচ্ছে বিজেপি: প্রতিষ্ঠা দিবসে বার্তা কর্নাটক বিজেপি সভাপতির

দাভানাগেরে, ৬ এপ্রিল (আইএএনএস) : কর্নাটক বিজেপি সভাপতি ও বিধায়ক বি.ওয়াই. বিজয়েন্দ্র সোমবার বলেছেন, লক্ষ লক্ষ কর্মীর নিরলস…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top