News Flash

Image

বাকসায় পুলিশি অভিযানে বমাল গ্রেফতার তিন মাদক কারবারি

বাকসা (অসম), ১৬ জুলাই (হি.স.) : বাকসা জেলার অন্তর্গত গোবর্ধনায় ড্ৰাগস-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিশ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। ধৃত তিন ড্ৰাগস-মাফিয়াকে কুঠুরিঝড়ের সাদ্দাম হুসেন, উত্তর সাফাকামারের দুজন আজিজুল রহমান ও রিয়াজুল আলি বলে শনাক্ত করেছে পুলিশ।

জেলা পুলিশের সদর দফতর সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে আজ রবিবার সকালে অভিযান চালিয়ে বাকসার শালবাড়ি গোবর্ধনা পুলিশ সাদ্দাম হুসেন, আজিজুল রহমান ও রিয়াজুল আলির হেফাজত থেকে ১১টি ড্ৰাগস ভরতি কন্টেইনার, দুটি সিরিঞ্জ, দুটি মোবাইল ফোনোর হ্যান্ডসেট বাজেয়াপ্ত করেছে। বাজেয়াপ্তকৃত ড্ৰাগসগুলির পরিমাণ ১.০২১ গ্ৰাম বলে পুলিশ সূত্রে জানা গেছে।

ধৃত তিন ড্ৰাগস মাফিয়ার বিরুদ্ধে গোবর্ধনা থানায় ১১৭/২৩ নম্বরে এনডিপিএস-এর নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

Releated Posts

‘কুৎসাপূর্ণ প্রচার’, পবন খেরার অভিযোগ খারিজ করলেন অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ৫ এপ্রিল(আইএএনএস) : কংগ্রেস নেতা পবন খেরা-র তোলা অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন ও “কুৎসাপূর্ণ প্রচার” বলে উড়িয়ে দিলেন…

ByByNews Desk Apr 5, 2026

অসমে ১২৬ কেন্দ্রেই ইভিএম কমিশনিং সম্পূর্ণ, ভোট ৯ এপ্রিল

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন অসম বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ১২৬টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) কমিশনিং প্রক্রিয়া…

ByByNews Desk Apr 5, 2026

শান্তি ফেরানোই অগ্রাধিকার, জিরিবামকে ‘মডেল জেলা’ গড়ার ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর

ইম্ফল, ৫ এপ্রিল (আইএএনএস): মণিপুরে শান্তি ও সম্প্রীতি পুনরুদ্ধারই রাজ্য সরকারের প্রধান লক্ষ্য বলে রবিবার পুনরায় জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Apr 5, 2026

অসমের মুখ্যমন্ত্রী ও তাঁর স্ত্রীকে ঘিরে কংগ্রেসের গুরুতর অভিযোগ, তদন্তের দাবি

অভিজিৎ রায় চৌধুরী  নয়াদিল্লি, ৫ এপ্রিল: অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইয়া শর্মা-কে ঘিরে…

ByByNews Desk Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top