News Flash

  • Home
  • খেলা
  •  ধর্মনগরে এস এম কাপ ফুটবল
Image

 ধর্মনগরে এস এম কাপ ফুটবল

ক্রীড়া প্রতিনিধি,  আগরতলা, ১৫ জুলাই।।ধর্মনগরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের দেওয়ান পাশা কলোনি এসবি স্কুলে উত্তর জেলা ভিত্তিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন  হলো শনিবার। মোট আটটি দল অনূর্ধ্ব ১৪ এবং অনূর্ধ্ব ১৭ বালক ও বালিকা বিভাগে যোগদান করে। অনূর্ধ্ব ১৪ বালক বিভাগে তিনটি দল হল ব্লু মান্ট ইংলিশ মিডিয়াম স্কুল কাঞ্চনপুর, হুরুয়া হাই স্কুল ধর্মনগর এবং পানিসাগরের হলিক্রস হাই স্কুল। অনূর্ধ্ব ১৭ বালিকা বিভাগে কাঞ্চনপুরের ব্লু মান্ট ইংলিশ মিডিয়াম স্কুল এবং পানিসাগর মহকুমার জলেবাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। ছেলেদের অনূর্ধ্ব ১৭ তে পানিসাগরের হলি ক্রস হাই স্কুল, ধর্মনগরের কদমতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কাঞ্চনপুরের মমপউই উচ্চ মাধ্যমিক বিদ্যালয়।  এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন উত্তর জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথ, যুবরাজ নগর পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন শ্রীপদ দাস, উত্তর জেলা পরিষদের সহ-সভাধিপতি বিশ্বজিৎ ঘোষ, উত্তর জেলা ক্রিয়া দপ্তরের সরকারি অধিকর্তা অমিত কুমার যাদব। উদ্ভোদক ভবতোষ দাস উদ্বোধনের পর বলেন খেলাধুলা, পড়াশোনা কৃষি ক্ষেত্র তথ্য প্রযুক্তি বিভিন্ন দিকে আমাদের এই ছোট পার্বত্য রাজ্য ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করার ক্ষমতা রাখে। তাই সবাইকে যার যার ক্ষেত্রে নিরলস পরিশ্রমের মাধ্যমে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। উত্তর জেলার তিনটি মহকুমা থেকে জয়ী হয়ে তিনটি দল উত্তর জেলার প্রতিনিধিত্ব করার জন্য নিজেদেরকে তৈরি করে আজকে অবতীর্ণ হয়েছে। তার থেকে যারা সেরা শিরোপা পাবে তারা উত্তর জেলার প্রতিনিধি হয়ে রাজ্যস্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। যার যার সেরা পারফরম্যান্স দেওয়ার জন্য খেলোয়াড়দের প্রতি তিনি আশা ব্যক্ত করেন।

ReplyReply to allForward

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top