News Flash

  • Home
  • বাণিজ্য
  • বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই, দিল্লিতে মূল্যবৃদ্ধির পর ১,৭৮০ টাকা
Image

বাণিজ্যিক সিলিন্ডারের দাম বাড়ল অনেকটাই, দিল্লিতে মূল্যবৃদ্ধির পর ১,৭৮০ টাকা

নয়াদিল্লি, ৪ জুলাই (হি.স.): বাণিজ্যিক সিলিন্ডারের দাম একধাক্কায় অনেকটাই বাড়ল। তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম সিলিন্ডার প্রতি ৭ টাকা বাড়িয়েছে। এই মূল্যবৃদ্ধি ফলে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়ে হয়েছে ১,৭৮০ টাকা। আগে দিল্লিতে ১৯ কেজি বাণিজ্যিক সিলিন্ডারের দাম ছিল ১,৭৭৩ টাকা। বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম বাড়লেও, গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন হয়নি।

মঙ্গলবার থেকেই ১৯ কেজি ওজনের বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম ৭ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তেল বিপণন সংস্থাগুলি। এর আগে গত মাসে হোটেলে রান্নার জন্য ব্যবহৃত বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম ৮৩.৫০ টাকা কমেছিল জুন মাসে। এই মাসে তা আবার কিঞ্চিত বাড়ানো হল। বিশ্ব বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই দম পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। কলকাতায় মঙ্গলবার থেকে ১৯ কেজি ওজনের বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম হল ১৮৮২.৫০ টাকা। গতমাসে কলকাতায় বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছিল ১৮৭৫.৫০ টাকা।

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top