বদরপুর (অসম), ২ জুলাই (হি.স.) : চলে গেছেন দক্ষিণ অসমের বদরপুরের প্রাক্তন বিধায়ক সিপিআইএম নেতা রামেন্দ্র দে। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। রেখে গেছেন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, জামাতা, পুত্রবধূ, নাতি-নাতনি সহ অসংখ্য গুণমুগ্ধকে। বার্ধক্যজনিত কারণে বামনেতা রামেন্দ্র দে প্রয়াত হয়েছেন বলে জানা গেছে।
আজ রবিবার বিকাল চারটায় শেষ নিঃশ্বাস করিমগঞ্জ সিভিল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। আগামীকাল সোমবার সকালে তাঁর অঙ্গীকার মতো শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে মরণোত্তর দেহ দান করা হবে বলে পারিবারিক সূত্রে জানানো হয়েছে।

