নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ জুন৷৷ রবিবার ত্রিপুরা স্টেট কো অপারেটিভ ব্যাংক লিমিটেডের উদ্যোগে ৪০ তম বার্ষিক সভা অনুষ্ঠিত হয় আগরতলা টাউন হলে৷ উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডঃ মানিক সাহা, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সহ অন্যান্যরা৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেডের ৪০ তম বার্ষিক সাধারণ সভার আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন বর্তমান কেন্দ্রীয় সরকার গ্রামীণ এলাকার অর্থনৈতিক উন্নয়নে বিশেষ গুরুত্ব আরোপ করেছে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন গ্রামের এলাকার উন্নয়ন ছাড়া দেশের এবং কোন রাজ্যের সার্বিক উন্নয়ন সম্ভব নয়৷ প্রধানমন্ত্রীর সেই দিশাতেই কাজ করে চলেছে এর রাজ্য সরকার৷ গ্রামীন এলাকার মানুষের আর্থ ও সামাজিক উন্নয়নের জন্য বর্তমান সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করে চলেছে৷ ইতিমধ্যেই এর সুফল মিলতে শুরু করেছে বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷ ত্রিপুরা স্টেট কো-অপারেটিভ ব্যাংক লিমিটেড বিগত দিনগুলিতে লোকসানের বোঝা বহন করত৷ কিন্তু বিগত পাঁচ বছর ধরে ত্রিপুরা স্টেট ও অপারেটিভ ব্যাংক লিমিটেড লাভে চলেছে বলেও তিনি উল্লেখ করেন৷ এটি অত্যন্ত ভালো দিক বলে ও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী৷
2023-06-25

