নয়াদিল্লি, ২৪ জুন (হি.স.): ভারতে খুব শীঘ্রই দ্বিতীয় পর্যায়ের পাসপোর্ট সেবা কর্মসূচি চালু হবে। জানালেন বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। তিনি বলেছেন, এই কর্মসূচিতে নতুন এবং আপগ্রেড করা ই-পাসপোর্ট পাওয়া যাবে।
শনিবার পাসপোর্ট সেবা দিবস উপলক্ষে এক বার্তায় বিদেশমন্ত্রী বলেন, দেশের নাগরিকদের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে পাসপোর্ট প্রদানের জন্য একটি স্বচ্ছ ও সুদক্ষ ব্যবস্থা তৈরি করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নতুন এই ব্যবস্থায় নাগরিকদের জন্য পাসপোর্ট পরিষেবা প্রদানের ক্ষেত্রে প্রভূত উন্নতি হবে বলে তিনি জানান।

