বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত এক

আগরতলা, ২২ জুন(হি.স.) : বাইক ও গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বাইক চালক। রাজধানীর আশ্রম চৌমুহনী এলাকায় স্থানীয় মানুষ দেখতে পেয়ে ছুটে এসে আহত বাইক চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়েছে পুলিশ।

জনৈক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, বৃহস্পতিবার  সকালে দ্রুত গতিতে আসা টিআর০১এটি৫২৫৫ নম্বরের বাইক প্রথমে একটি অটোর সাথে ধাক্কা লাগে। তারপর অপরদিক থেকে আসা টিআর০১ বি এস ০৪৩৬ নম্বরের গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনায় বাইক চালক রাস্তায় ছিটকে পড়েন। তাতে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। স্থানীয় মানুষ বিকট শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।সঙ্গে সঙ্গে তাঁরাই আহতকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ। 

তিনি আরও জানিয়েছেন, বাইক চালক হেলমেট পড়েননি। দ্রুত গতিতে আসার ফলে দূর্ঘটনাটি হয়েছে। কারণ ওই বাইকের গতি ছিল প্রায় একশ কিমি প্রতি ঘন্টা থেকেও বেশি। হি