News Flash

  • Home
  • খেলা
  • সোনামুড়ায় ক্রিকেট : ওরমাইকে হারিয়ে জয়ী রেনেসাঁস ক্রিকেট একাডেমি
Image

সোনামুড়ায় ক্রিকেট : ওরমাইকে হারিয়ে জয়ী রেনেসাঁস ক্রিকেট একাডেমি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২১ জুন।।জয় পেলো রেনেসাঁস ক্রিকেট আকাডেমি। পরাজিত করলো উরমাই প্লে সেন্টারকে। ৪ উইকেটে। মহকুমা ক্রিকেট সংস্থা আয়োজিত সিনিয়র ক্রিকেটে। মেলাঘর স্কুল মাঠে অনুষ্ঠিত ম্যাচে মামন হুসেনের অলরাউন্ড পারফরম্যান্সে জয় পায় রেনেসাঁস ক্রিকেট আকাডেমি। বুধবার সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে উরমাই প্লে সেন্টার মাত্র ৭৩ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে রতন দেববর্মা ১৩ বল খেলে ১ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৫ এবং ইমরান হুসেন ২৩ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১১ রান করেন। রেনেসাঁস ক্রিকেট একাডেমির পক্ষে মামন হুসেন ১৮ রান দিয়ে ৪ উইকেট, মনোজ ২ রান দিয়ে ২ উইকেট এবং মুস্তাক আহমেদ ২৯ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে রেনেসাঁস ক্রিকেট আকাডেমি ১২.‌৩ ওভারে ৬ উইকেট হারিয়ে জযের জন্য প্রযোজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে  হাবিবুর মুস্তাকিন ২৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৭ এবং মামন হুসেন ১২ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৭ রান করেন। উরমাই প্লে সেন্টারের পক্ষে মঙ্গলপদ দেববর্মা ৩২ রান দিয়ে ৩ উইকেট এবং রতন দেববর্মা ২৩ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন।

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top