বারোবিশা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত ছয়টি দোকান

আলিপুরদুয়ার, ১৯ জুন (হি. স.) : আলিপুরদুয়ারের বারোবিশা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। রবিবার রাত আড়াইটার দিকে বারোবিশা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, প্রথমে কাপড়ের দোকানে আগুন লাগে। সেখান থেকে আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে। ঘটনার পর বারোবিশা দমকল ব্রিগেডের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়, পরে তুফানগঞ্জ থেকে আরও দুটি গাড়ি পৌঁছায়। প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর সোমবার সকালে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারন এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।