News Flash

  • Home
  • ত্রিপুরা
  •  বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে ডুলবাড়ীতে জাতীয় সড়ক অবরোধ
Image

 বিদ্যুৎ ও পানীয় জলের দাবীতে ডুলবাড়ীতে জাতীয় সড়ক অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷  টানা তিন দিন ধরে ধলাই জেলার ডলুবাড়ি এলাকায় বিদ্যুৎ ও পানীয় জল নেই৷ এলাকার মানুষজন চরম দুর্দশার সম্মুখীন৷ বাধ্য হয়ে জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয় জনতা৷ তিনদিন ধরে বিদ্যুৎ ও  পানীয় জলপরিসেবা স্তব্ধ হয়ে পড়েছে ধলাই জেলার ডলুবাড়ি এলাকায়৷পানীয় জলের দাবিতে  স্থানীয় বাসিন্দারা আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করেন ডলুবাড়ি সিআরপিএফ ক্যাম্প সংলগ্ণ এলাকায়৷ কমলাছড়া এলাকার স্থানীয় জনগন নিরুপায় হয়েই জাতীয় অবরোধ করেন৷ অবরোধের ফলে জাতীয় সড়কে অবরোধ স্থলের দুপাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে৷ তাতে দুভর্োগ চরম আকার ধারণ করে৷ এদিকে জাতীয় সড়ক অবরোধের খবর পেয়ে ছুটে আসে আমবাসা থানার পুলিশ৷  আমবাসা থানার  ইন্সপেক্টর গোবিন্দ দাস বিদ্যুৎ দপ্তরকে খবর দিলে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও ছুটে আসে অবরোধ সলে৷  অবরোধকারীদের সাথে কথা বলেন তারা৷ বিদ্যুৎ  লাইন সারাই করে  পুনরায় চালু করা হবে বলে  সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেওয়া হয়৷ এর পর অবোরোধ মুক্ত হয়  জাতীয় সড়ক৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top