News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বকেয়া বেতনের দাবীতে খোয়াই হাসপাতালের সাফাই কর্মীদের বিক্ষোভ
Image

বকেয়া বেতনের দাবীতে খোয়াই হাসপাতালের সাফাই কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷  জীবন বিপন্ন করে কাজ করেও সাফাই কর্মীরা  সময় মত তারা তাদের বেতনের টাকা পাচ্ছেন না৷ এবার তারা প্রতিবাদ মুখর হয়ে খোয়াই জেলা হাসপাতালে প্রতিবাদ বিক্ষোভে শামিল হন৷  মজুরি বৃদ্ধি ও  বেতনের দাবিতে সাফাই কর্মীরা সাফাই কাজ কাজ বন্ধ করে খোয়াই জেলা হাসপাতালে  বিক্ষোভ  প্রদর্শন করেন শনিবার৷খোয়াই জেলা হাসপাতালের ২০ জন অস্থায়ী সাফাই কর্মী রয়েছে৷এই বিক্ষোভের ফলে জেলা হাসপাতালের পরিষেবার উপর প্রভাব পড়েছে৷ শনিবার সকাল থেকে খোয়াই জেলা হাসপাতালের সাফাই কর্মীদের মজুরি বৃদ্ধি , সঠিক সময়ে বেতন  প্রদান  এবং সব রকমের সুযোগ সুবিধা প্রদানের দাবিতে খোয়াই জেলা হাসপাতালের ভেতরে   বিক্ষোভ প্রদর্শন করে৷অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ,বকেয়া বেতন তাঁরা ঠিক ভাবে সময়মতো পাচ্ছেন না এবং তাদের মাসোহারা মাত্র সাড়ে চার হাজার টাকা৷ সেই বেতন দিয়ে তাদের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে৷ এই দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এত কম বেতনে আর তাঁরা সংসার চালাতে পারছেন না৷ সে কারণেই তাঁরা কাজ বন্ধ রাখেন এবং বিক্ষোভ দেখাতে থাকেন৷ তাঁদের দাবি, বেতন না দিলে অনির্দিষ্টকালের জন্য তাঁরা কাজ বন্ধ রাখবেন৷

Releated Posts

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 13, 2026

আগরতলায় প্লাইউড কারখানায় ভারতীয় মানক ব্যুরোর অভিযান, ৭০২টি প্লাইউড জব্দ

আগরতলা, ১২ জুন: ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং মানহীন পণ্যের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের অংশ হিসেবে ভারতীয় মানক ব্যুরো (বিআইএস)…

ByByReshmi Debnath Jun 12, 2026

বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি, ১৪ থেকে ১৬ জুন রবীন্দ্র ভবনে জনকল্যাণ শিবির

আগরতলা, ১২ জুন: বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৪-১৬ জুন রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যভিত্তিক জনকল্যাণ…

ByByReshmi Debnath Jun 12, 2026

নার্সদের তথ্য হালনাগাদের সময়সীমা বৃদ্ধির দাবিতে স্বাস্থ্য অধিকর্তার কাছে যুব কংগ্রেসের ডেপুটেশন

আগরতলা, ১২ জুন: ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে নিবন্ধিত নার্সদের তথ্য হালনাগাদের জন্য নির্ধারিত সময়সীমা বৃদ্ধির দাবিতে আজ স্বাস্থ্য…

ByByTaniya Chakraborty Jun 12, 2026
Scroll to Top