News Flash

  • Home
  • ত্রিপুরা
  • আশ্রম চৌমুহনী থেকে রথযাত্রী বের করবে হরেকৃষ্ণ মন্দির
Image

আশ্রম চৌমুহনী থেকে রথযাত্রী বের করবে হরেকৃষ্ণ মন্দির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ জুন৷৷  আগরতলার আশ্রম চৌমুহনীস্থিত হরেকৃষ্ণ মন্দিরের উদ্যোগে এইবছর  জাঁকজমক ভাবে নয়দিন ব্যাপী ২০শে জুন থেকে – ২৮শে জুন রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়েছে৷  এবছর হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে রাজধানীর আশ্রম চৌমুহুনীস্থিত শতদল সংঘ প্রঙ্গণ-কে অস্থায়ীরূপে গুন্ডীচা মন্দির বানানো হয়েছে৷ তাই শ্রীশ্রীজগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণী অত্যন্ত মনোরম ও সুজ্জিত এক বিশালাকার রথে চড়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পরিশেষে গুন্ডীচা মন্দির অর্থাৎ শতদল সংঘে পৌঁছাবেন এবং সেখানে সাতদিন পূজিত হবেন৷ গুন্ডীচা মন্দিরে সাতদিন ব্যাপী অনুষ্ঠানের প্রতিদিন সন্ধ্যায় তুলসী আরতী, গৌর আরতী, জগন্নাথলীলা কথা ইত্যাদীসহ ভক্তদের জন্য থাকবে মন মাতানো বিভিন্ন আধ্যাত্মিক ও সাংসৃকতিক অনুষ্ঠান৷ রথযাত্রা অনুষ্ঠান হচ্ছে ভগবান ও ভক্তদের মিলন মেলা, তাই রথযাত্রায় হরেকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে ভক্তির পাশাপাশি সমাজ তথা জনগনের জন্য বিভিন্ন উৎকৃষ্ট কল্যাণমূলক কর্মসূচি গ্রহন করা হয়েছে৷ এর মধ্যে  মেডিকেল ক্যাম্প, বিভিন্ন হাসপাতাল ও অনাথালয়ে জগন্নাথের প্রসাদ বিতরণ, বসে আকো প্রতিযোগিতা, রক্তদান শিবির, ২৪ ঘন্টা এ্যামবুলেন্স পরিষেবা, দুপুরে রাজপথে পথচারীদের মধ্যে শরবত বিতরণ ইত্যাদি একগুচ্ছ আকর্ষণীয় আনুষ্ঠানের আয়োজন করা হয়েছে৷ তাছাড়া প্রতিদিন দুপুরে এবং সন্ধ্যায় অনুষ্ঠানের শেষে উপস্থিত ভক্তদের মধ্যে সুস্বাদু কৃষ্ণ প্রসাদ বিতরন করা হবে৷

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top