News Flash

Image

ঝুলন্ত অবস্থায় পঁচাগলা মৃতদেহ উদ্ধার

আগরতলা, ১৭ জুন (হি.স.) : চা বাগানে এক যুবকের ঝুলন্ত অবস্থায় পঁচাগলা মৃতদেহ উদ্ধার হয়েছে। বিশালগড় হরিশনগর এলাকায় ওই মৃতদেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বাগানে দায়িত্বপ্রাপ্ত পাহারাদার ঘটনাটি প্রত্যক্ষ করে বিশালগড় থানায় খবর পাঠিয়েছিল। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। পাহারাদার জানিয়েছেন, এখনো পর্যন্ত মৃত যুবকের পরিচয় জানা যায়নি।

বাগানের ওই পাহারাদার কথায়, আজ সকালে বিশালগড় হরিশচন্দ্র চা বাগানে গবাদি পশু তাড়াতে গিয়ে গাছে ঝুলন্ত অবস্থায় পঁচাগলা  মৃতদেহ দেখতে পেয়েছেন। সাথে সাথে তিনি বিশালগড় থানার খবর পাঠিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মৃতের এখনো পর্যন্ত পরিচয় জানা যায় নি। মৃতদেহটি একজন পুরুষের বলে দাবি তাঁর।

Releated Posts

আগামীকাল থেকে শুরু ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন, স্মার্ট মিটার ও বিদ্যুৎ বিল নিয়ে আলোচনা

আগরতলা, ২৬ আগস্ট: আগামীকাল থেকে শুরু হচ্ছে ত্রিপুরা বিধানসভার ত্রয়োদশ বিধানসভার দশম অধিবেশন। তিনদিনব্যাপী এই অধিবেশন চলবে ৩১ আগস্ট…

ByByReshmi Debnath Aug 26, 2026

এজেন্সির গাফিলতিতে ৫ দিন ধরে পানীয় জলহীন গন্ডাছড়ার একাংশ

গন্ডাছড়া, ২৬ আগস্ট:পানীয় জল সরবরাহকারী বেসরকারি এজেন্সির গাফিলতির অভিযোগে গত পাঁচ দিন ধরে পানীয় জলের সংকটে ভুগছেন গন্ডাছড়া…

ByByReshmi Debnath Aug 26, 2026

খোয়াই ধলাবিলে পুকুর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

খোয়াই, ২৬ আগস্ট:পুকুরের জলে যুবকের মৃতদেহ ভেসে ওঠাকে কেন্দ্র করে বুধবার সকালে খোয়াইয়ের ধলাবিল এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।জানা…

ByByReshmi Debnath Aug 26, 2026

জমি দখলের চেষ্টার অভিযোগ, পুলিশ ইন্সপেক্টরের মায়ের বিরুদ্ধে সরব দিনমজুর পরিবার

জম্পুইজলা, ২৬ আগস্ট:পুলিশ ইন্সপেক্টর পুত্রের প্রভাব দেখিয়ে বিক্রি করা জমি ফের দখলের চেষ্টার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে।…

ByByReshmi Debnath Aug 26, 2026
Scroll to Top