News Flash

Image

৩.২ তীব্রতার ভূমিকম্প মণিপুরের উখরুল জেলায়, ক্ষয়ক্ষতির খবর নেই

ইমফল, ১৭ জুন (হি.স.) : প্রায় ২৪ ঘণ্টার ব্যবধানে আজ শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ভূমিকম্পে কেঁপে উঠেছে উত্তর-পূর্বাঞ্চলের আরেক রাজ্য মণিপুর। গতকাল শুক্রবার সকাল ১০টা ১৬ মিনিট ১৫ সেকেন্ডে ত্রিপুরা, অসম, মণিপুর ও মিজোরামে রিখটার স্ক্যালে ৪.৮ প্ৰাবল্যের ভূমিকম্প হয়েছিল। আজ মণিপুরের উখরুল জেলায় সংঘটিত ভূমিকম্পে এই খবর লেখা পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজির জারিকৃত তথ্যে জানা গেছে, আজ শনিবার সকাল ১০:৩০:১২ মিনিটে সংঘটিত ভূমিকম্প উখরুল জেলার ৪৫ কিলোমিটার গভীরে ২৪.৮১ ডিগ্ৰি উত্তর অক্ষাংশ এবং ৯৪.৫০ ডিগ্ৰি দ্ৰাঘিমাংশে হয়েছে। ভূমিকম্পের ঝাঁকুনি সীমান্তবর্তী মায়ানমারেও অনুভূত হয়েছে বলে জানা গেছে।

গতকাল সংঘটিত ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সিলেট জেলার গোপালগঞ্জে ভূপৃষ্ট থেকে ৭০ কিমি গভীরে ছিল। ফলে স্বাভাবিকভাবেই সিলেটের নিকটবর্তী অসমের বদরপুর সহ করিমগঞ্জ জেলা ও পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও ত্রিপুরায় কম্পন বেশি অনুভব হয়েছিল।

Releated Posts

গুয়াহাটিতে নাইটক্লাবে মহিলাকে পোশাক খুলিয়ে মারধরের অভিযোগ, ম্যানেজার আটক

গুয়াহাটি, ৩ অক্টোবর (আইএএনএস): অসমের গুয়াহাটির খানাপাড়া এলাকায় একটি নাইটক্লাবে এক মহিলাকে বাউন্সাররা পোশাক খুলিয়ে মারধর করেছে বলে…

ByByNews Desk Oct 3, 2026

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top