News Flash

  • Home
  • বাণিজ্য
  • শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার
Image

শ্যাম সুন্দর কোং জুয়েলার্স শুভ রথযাত্রা বিশেষ প্রতিষ্ঠা বার্ষিকী অফার

আগরতলা , ১৫ জুন : শ্যাম সুন্দর কোং জুয়েলার্স নিয়ে এসেছে শুভ রথযাত্রা উৎসব- বিশেষ প্রতিষ্টা বার্ষিকী অফার যা চলবে ১৯ জুন থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত।

এই রথযাত্রা হল এমন একটি বার্ষিক উৎসব যা আজ থেকে ৬৩ বছর আগে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পথ চলার যাত্রা তথা শুভ সূচনাকে স্মরণ করিয়ে দেয়।এই উৎসব উদযাপনের বিশেষ উদ্দেশ্য হলো সর্বশক্তিমান ঈশ্বরকে কৃতজ্ঞতা জানানো। কারণ তিনি যেভাবে পথ দেখিয়েছেন তার দ্বারাই আজ এই সংস্থা এক বিশেষ জায়গায় পৌঁছাতে পেরেছে।এছাড়া সেই সমস্ত গ্রাহকদেরও অসংখ্য ধন্যবাদ যাদের সহযোগিতা ছাড়া এই সাফল্য সম্ভব ছিল না।
তাই স্বাভাবিকভাবেই এই বার্ষিকী অফারটি বিশেষ ছাড় এবং অন্যান্য আকর্ষণে পরিপূর্ণ।প্রতি গ্রাম সোনা ও হিরের গহনা ক্রয় করার ওপর থাকছে ২৫০ টাকা ছাড়।এছাড়া রয়েছে প্রতিদিন লাকি ড্রতে ৩টি সোনার কয়েন জেতার সুযোগ!
১৫% ছাড় গ্রহ-রত্নের MRP-তে ।এছাড়া এই উপলক্ষে যাঁরা কেনাকাটা করবেন তাঁদের প্রত্যেকের জন্য থাকছে পুরীর জগন্নাথ মন্দিরের আশির্বাদধন্য প্রসাদ।

একটি বিশেষ প্রিভিউতে, টলিউডের বিশিষ্ঠ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত এই বছরের বিশেষ ‘রথযাত্রা’ উৎসব উপলক্ষে সোনা ও হিরের গহনার চোখ ধাঁধানো কালেকশনের উদ্বোধন করেন। একইসঙ্গে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে তাঁর যে দীর্ঘ সম্পর্ক এবং একজন গ্রাহক হিসাবে তাঁর অভিজ্ঞতার কথা সকলের সামনে ভাগ করেন। ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ‘এখানে এসে আমি খুবই আনন্দিত । ১৪ বছরেরও বেশি সময় ধরে শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সঙ্গে যুক্ত আছি। আমি এই সংস্থার এক নিয়মিত গ্রাহক। এখানকার গয়নার নতুনত্ব, নকশা এবং কারুকার্যের প্রেমে পড়েছি।’

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা জানান, ‘ আজ থেকে ৬৩ বছর আগে রথযাত্রার দিনে শ্যাম সুন্দর কোং জুয়েলার্স তার পথ চলা শুরু করেছিল। ঈশ্বরের আশীর্বাদ এবং সমস্ত শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসায় আজ আমরা এতটা পথ আসতে পেরেছি।’

‘শুভ রথ-যাত্রা’ হল সেই ঐশ্বরিক শক্তির প্রতি আমাদের কৃতজ্ঞতা জানানোর বিশেষ দিন। একই সঙ্গে ‘বিশেষ প্রতিষ্টা বার্ষিকী অফার’ আমাদের সব গ্রাহক-বন্ধুদের জন্য।আমাদের হাত ধরে, একসাথে, সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাঁদের প্রতি কৃতজ্ঞ।’ বলেন রূপক সাহা, শ্যাম সুন্দর কোং জুয়েলার্স- এর অন্যতম ডিরেক্টর।

‘শুভ রথযাত্রা – বিশেষ বার্ষিকী অফার’ চলবে ১৯ থেকে ২৪ জুন ২০২৩ পর্যন্ত। ত্রিপুরার (আগরতলা, খোয়াই, ধর্মনগর এবং উদয়পুর) এবং কলকাতায় (গড়িয়াহাট, বেহালা এবং বারাসাত) শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের সমস্ত শোরুমে এইসব অফার চালু থাকবে।সেখানেই দেখা হবে। সকলের মঙ্গল কামনা করি।

জয় জগন্নাথ!

Releated Posts

২০৪৭ সালের মধ্যে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়তে ন্যায্য বাণিজ্য ও পুনর্ব্যবহারের উপর জোর পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ১২ আগস্ট (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ভারতকে ৩০ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যে দেশের ব্যবসায়ী ও…

ByByNews Desk Aug 12, 2026

আদানির প্রকল্পস্থলে কাজ করা তরুণদের মধ্যে নিজের অতীতের ছায়া দেখেন গৌতম আদানি

আহমেদাবাদ, ১২ আগস্ট (আইএএনএস): দেশের বিভিন্ন প্রান্ত থেকে আদানি গোষ্ঠীর বিভিন্ন প্রকল্পস্থলে কাজ করতে আসা লক্ষ লক্ষ তরুণের…

ByByNews Desk Aug 12, 2026

২০৩১ অর্থবর্ষে ভারতের গাড়ির বাজার ৬১-৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে: মারুতি সুজুকি

নয়াদিল্লি, ৯ আগস্ট (আইএএনএস): ২০৩০-৩১ অর্থবর্ষের মধ্যে ভারতের গাড়ির বাজার ৬১ থেকে ৬৩ লক্ষ ইউনিটে পৌঁছতে পারে এবং…

ByByNews Desk Aug 9, 2026

দেশে ইউরিয়া উৎপাদন বাড়াতে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর ইউরিয়া-২০২৬’-এ কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদন

নয়াদিল্লি, ১৫ জুলাই (আইএএনএস): দেশে ইউরিয়া উৎপাদন বৃদ্ধি এবং সার ক্ষেত্রে আত্মনির্ভরতা অর্জনের লক্ষ্যে ‘ন্যাশনাল ইনভেস্টমেন্ট পলিসি ফর…

ByByNews Desk Jul 15, 2026
Scroll to Top