News Flash

Image

নাশকতার আগুনে পুড়ে ছাই গাড়ি

শান্তিরবাজার, ১২ জুন (হি. স.) : নাশকতার আগুনে পুড়ে ছাই হল গাড়ি। রাতের অন্ধকারে বগাফা স্কুল সংলগ্ন এলাকায় দুষ্কৃতীকারিরা সিধাই মোহনপুরের বাসিন্দা বুদ্ধরায় দেববর্মার গাড়ি পুড়িয়ে দিয়েছে। ওই ঘটনায় শান্তিরবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে।

বুদ্ধরায় বাবু জানিয়েছেন, বগাফা স্কুল সংলগ্ন এলাকায় মেয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন তিনি। তাঁর মেয়ে বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের শিক্ষিকা। বাড়ির পাশেই তিনি টিআর০১এডব্লিউ০৬৭৩ নম্বরের গাড়িটি রেখেছিলেন। রবিবার গভীর রাতে দুষ্কৃতীকারিরা ওই গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। তাতে, গাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

খবর পেয়ে শান্তিরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসেছে। বুদ্ধরায় বাবু ওই ঘটনায় থানায় মামলা করেছেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

অসহায় যুবকের উন্নত চিকিৎসায় সহায়তার আশ্বাস প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের

আগরতলা, ২১ জুন: জিবি হাসপাতালে চিকিৎসাধীন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও প্রাক্তন সাংসদ প্রতিমা…

ByByReshmi Debnath Jun 22, 2026

প্রসেনজিৎ সাহার পরিবারের পাশে সুদীপ রায়বর্মন, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ২১ জুন: গাঁজা মামলায় গ্রেপ্তার হওয়া মেলাঘরের কনটেন্ট ক্রিয়েটর প্রসেনজিৎ সাহার পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের পাশে…

ByByReshmi Debnath Jun 22, 2026

পুকুরের জলে ডুবে ১০ বছরের শিশুকন্যার মৃত্যু, শোকের ছায়া এলাকায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: পুকুরের জলে ডুবে এক ১০ বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত শিশুর নাম…

ByByReshmi Debnath Jun 22, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন রাজধানী, চরম ভোগান্তিতে শহরবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: ছুটির দিন রবিবার সন্ধ্যায় মাত্র ঘণ্টাখানেকের প্রবল বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ল রাজধানী আগরতলার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top