News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ১৪ বছরের নাবালককে বহিরাজ্যে আটকে রাখার অভিযোগ এক কম্পিউটার সংস্থার বিরুদ্ধে
Image

১৪ বছরের নাবালককে বহিরাজ্যে আটকে রাখার অভিযোগ এক কম্পিউটার সংস্থার বিরুদ্ধে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুন৷৷ ১৪ বছরের নাবালককে বহিরাজ্যে আটকে রাখার অভিযোগ এক কম্পিউটার সংস্থার বিরুদ্ধে৷ সোমবার বিশ্রামগঞ্জ থানায় এসে অভিযোগ করলেন নাবালক ছেলের পিতা উত্তম দাস এবং মা রেখা দত্ত দাস৷সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছরের এক নাবালক ছেলেকে বহি রাজ্যে আটকে রাখার অভিযোগ এক বেনামী কম্পিউটার সংস্থার বিরুদ্ধে৷ সোমবার বিশ্রামগঞ্জ থানায় এসে অভিযোগ করলেন নাবালক ছেলের পিতা উত্তম দাস এবং মা রেখা দত্ত দাস৷ অত্যন্ত গরিব এই পরিবারটি৷ ছেলেটির পিতা উত্তম দাস কাঠমিস্ত্রি কাজ করে সংসার প্রতি পালন করেন৷ একটি মাত্র সন্তান তাদের৷ ছেলেটির নাম প্রীতম দাস ১৪ ছেলেটি সপ্তম শ্রেণী পাশ করে চেচুড়ী মাই হাই সুকলে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়েছিল৷ এরই মধ্যে মোবাইলে অনলাইন এর মাধ্যমে কলকাতা বারাসাত কদম গাজী এলাকায় এক কম্পিউটার সংস্থার সঙ্গে পরিচয় হয় তার৷ এরপর কথাবার্তি হয় সেই সংস্থার সঙ্গে৷ সেই সংস্থা বলেছে তাকে তিন মাস পর্যন্ত কম্পিউটার প্রশিক্ষণ দেবে৷ এরপর একেবারে ধীরে ধীরে ইঞ্জিনিয়ারিং পর্যন্ত পড়তে পারবে৷ সে তার বাবা মাকে অনেক বুঝিয়ে সাজিয়ে রাজি করে৷ তিন মাস পূর্বে প্রিতমের বাবা এবং প্রীতম রেলের মাধ্যমে কলকাতা শিয়ালদা স্টেশন পর্যন্ত যায়৷ এরপর ওই কোম্পানির একজন লোক তার নাম অর্পণ সেন৷ অর্পণ সেনের হাতে প্রীতমকে তুলে দেয়৷ ছেলেটির বাবাও সঙ্গে যেতে চেয়েছিল৷ কিন্তু কম্পিউটার ওই সংস্থার লোক ছেলেটির বাবাকে সঙ্গে নেয় নি৷  প্রীতমের বাবার কাছে ৩৭ হাজার টাকা দাবি করে৷ অনেক কষ্ট করে প্রীতমের বাবা ২৫ হাজার টাকার মত ওই সংস্থাকে দিয়েছে৷ তিন মাস অতিক্রান্ত হয়ে গিয়েছে এখন ছেলেকে তারা ছাড়ছে না আটকে রেখেছে৷  সমস্ত কিছু বিশ্রামগঞ্জ থানায় জানিয়েছে নাবালক ছেলেটির বাবা-মা৷ বিশ্রামগঞ্জ থানার পুলিশ পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে এবং কলকাতা বারাসাত কদমগাছি এলাকার থানার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে৷

Releated Posts

অতিসত্বর ফল প্রকাশের দাবিতে বিক্ষোভ ফায়ার সার্ভিসে চাকুরী প্রত্যাশিতদের

আগরতলা, ১৭ জুন: ফায়ার কর্মী ও ড্রাইভার নিয়োগের দাবিতে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকুরী…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

বদলির নির্দেশ উপেক্ষিত, ধর্মনগর থানাতেই বহাল তিন পুলিশকর্মী, উঠছে একাধিক প্রশ্ন

আগরতলা, ১৭ জুন: উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানায় তিন পুলিশকর্মীর বদলির নির্দেশ জারি হওয়ার পরও তারা এখনও পূর্বের…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

গ্রামীণ উন্নয়নে জোর, সিমনা পঞ্চায়েতে আকস্মিক পরিদর্শন জেলা প্রশাসনের

আগরতলা, ১৭ জুন : তৃণমূল স্তরে প্রশাসনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং সরকারি জনকল্যাণমূলক প্রকল্পগুলির সঠিক বাস্তবায়ন নিশ্চিত…

ByByTaniya Chakraborty Jun 17, 2026

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশ আজ আরও সুরক্ষিত, শক্তিশালী ও আত্মনির্ভর হয়ে উঠেছে।…

ByByReshmi Debnath Jun 17, 2026
Scroll to Top