News Flash

  • Home
  • খেলা
  • জে সি লীগ, দ্বিতীয় রাউন্ড জেসিসি-কে ছাপিয়ে ফ্রেন্ডস এগিয়ে
Image

জে সি লীগ, দ্বিতীয় রাউন্ড জেসিসি-কে ছাপিয়ে ফ্রেন্ডস এগিয়ে

জে সি সি-‌১০১ &‌ ২৫/‌২

ইউনাটেড ফ্রেন্ডস-‌১৫০

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ জুন।।লিড নিলো ইউনাটেড ফ্রেন্ডস। তবে দুর্দান্ত লড়াই ছুড়ে দিয়েছিলো জে সি সি। দ্বিতীয় দিনে। এখন দেখার ম্যাচের শেষ দিনে কোন্ দল বাজিমাৎ করে। আপাতত ম্যাচের যা গতি প্রকৃতি তাতে অমিমাংশিত হওয়ার পথে ম্যাচ। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত জে সি লিগ ক্রিকেট আসরে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জে সি সি-‌র গড়া ১০১ রানের জবাবে ইউনাটেড ফ্রেন্ডস প্রথম ইনিংসে ১৫০ রান করে। ৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে জে সি সি ২ উইকেট হারিয়ে ২৫ রান করতে সক্ষম হয়। ইউনাটেড ফ্রেন্ডসের শুভম ঘোষ এবং জে সি সি-‌র শঙ্কর পাল ৪ উইকেট করে পেয়েছেন। প্রথম দিনের ৮ উইকেটে ৬৯ রান নিয়ে খেলতে নেমে রবিবার আরও ৩২ রান যোগ করার ফঁাকে শেষ ২ উইকেট হারায় জে সি সি। দলের পক্ষে ভিকি সাহা ৪৭ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ২৯ রান করেন। ইউনাটেড ফ্রেন্ডসের পক্ষে শুভম ঘোষ (‌৪/‌৩২) এবং রীতায়ন দে (‌২/‌২৬) সফল বোলার। জবাবে খেলতে নেমে জে সি সি-‌র দুই সপিনার শঙ্কর পাল এবং অমরেশ দাসের ভেলকিতে বড় স্কোর গড়তে ব্যর্থ হয় ইউনাটেড ফ্রেন্ডস। দল ৩২.‌৫ ওভার ব্যাট করে গুটিয়ে যায় ১৫০ রানে। দলের পক্ষে শুভম ঘোষ ৪৬ বল খেলে ৫ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৯, দলনায়ক রজত দে ৬৩ বল খেলে ৩ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৬,দীপক ক্ষত্রী ১৮ বল খেলে ২ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ‌‌২৪ এবং অরিন্দম বর্মন ১৯ বল খেলে ১ টি বাউন্ডারি ও ২ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২২ রান করেন। জে সি সি-‌র পক্ষে শঙ্কর পাল (‌৪/‌৫৪) এবং অমরেশ দাস (‌৩/‌৩১) সফল বোলার। ৪৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় দিনের শেষে ২০ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ২৫ রান করে জে সি সি। রিমন সাহা ৫৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ৯ রানে এবং নিরুপম সেন ৩৪ বল খেলে ২ রানে অপরাজিত রয়েছেন। দ্বীপজয় দেব করেন ১৪ রান ২৮ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে।  ‌‌

Releated Posts

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

পুল পরিষ্কার থেকে পদক জয়—অসমের কুস্তিগির দেবী দাইমারির লড়াই অনুপ্রেরণা

অম্বিকাপুর, ২ এপ্রিল(আইএএনএস): প্রতিকূলতার মধ্যেই সাফল্যের পথ তৈরি করা—এই কথার বাস্তব উদাহরণ হয়ে উঠেছেন অসমের কুস্তিগির দেবী দাইমারি।…

ByByNews Desk Apr 2, 2026

জঙ্গল-পথ পেরিয়ে জাতীয় মঞ্চে, ভারতীয় হকিতে আদিবাসী শক্তির উত্থান

রায়পুর, ২ এপ্রিল(আইএএনএস): খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস ২০২৬-এ হকিতে পুরুষ ও মহিলা—দুই বিভাগেই সোনা জিতে নজর কাড়ল ওড়িশা।…

ByByNews Desk Apr 2, 2026

এলএসজি দলে নেই স্পষ্ট পরিচয়, কড়া সমালোচনায় অভিনব মুকুন্দ

নয়াদিল্লি, ২ এপ্রিল(আইএএনএস): লখনউ সুপার জায়ান্টস (এলএসজি)-এর দলগত গঠন ও কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব…

ByByNews Desk Apr 2, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top