ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৯ জুন।।১৩ তম স্থান পেলো ত্রিপুরা। বালক বিভাগে। অনূর্ধ্ব-১৯ জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতার বালক বিভাগে। শুক্রবার শেষ হয় আসর। দেশের রাজধানীর ত্যাগরাজ স্টেডিয়ামে। ৬ রাউন্ডের আসরে দলগতভাবে ত্রিপুরা সাড়ে ১৩ পয়েন্ট অর্জন করে। এদিন ত্রিপুরার দিগন্ত রায় এবং অগ্রজিৎ পাল পয়েন্ট ভাগ করে অসমের বিরুদ্ধে। বাকি ২ জন হেরে যায়। আসরে ৬ রাউন্ডে ব্যাক্তিগতভাবে ৫ পয়েন্ট অর্জন করে সকলের নজর কেড়ে নেয় দিগন্ত। এছাড়া অগ্রজিৎ পাল করে সাড়ে ৩ পয়েন্ট। প্রচন্ড জ্বরের মধ্যেও রাজ্যের জন্য লড়াই করে গেছে অগ্রজিৎ। বহালক বিভাগে মোট ২৭ রাজ্য অংশ নিয়েছিলো। ওই বিবাগে মহারাষ্ট্র প্রথম, গুজরাট দ্বিতীয়, গোয়া তৃতীয়, কর্ণাটক চতুর্থ এবং কেরল পঞ্চম স্থান দখল করে। বালিকা বিভাগে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে এদিন ত্রিপুরা .৫-৩.৫ পয়েন্টে হেরে যায়। ত্রিপুরার পক্ষে পৌশালী পাল পয়েন্ট ভাগ করে। বালিকা বিভাগে ত্রিপুরার মোট পয়েন্ট ৮। আসরে বালিকা বিভাগে ২৬ রাজ্য অংশ নিয়েছিলো। ত্রিপুরা পেলো ২৬ তম স্থানই।
2023-06-09

