News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • দা‌রিদ্রতা‌কে নিত‌্যসঙ্গী ক‌রে উচ্চ মাধ্যমিকে বা‌জিমাত পাথারকা‌ন্দির ভাস্করের
Image

দা‌রিদ্রতা‌কে নিত‌্যসঙ্গী ক‌রে উচ্চ মাধ্যমিকে বা‌জিমাত পাথারকা‌ন্দির ভাস্করের

পাথারকান্দি (অসম), ৭ জুন (হি.স.) : আ‌র্থিক দুরাবস্থা‌কে নিত‌্যসঙ্গী ক‌রে এবার উচ্চ মাধ‌্যমি‌ক পরীক্ষায় বা‌জিমাত করল পাথারকান্দির মেধাবী ছাত্র ভাস্কর নাথ। তার বা‌ড়ি স্থানীয় মধুরবন্দ গ্রামে। এবারের উচ্চতর মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় সে পাথারকান্দি কমরুল হক জুনিয়র কলেজ থেকে স্টার মার্ক সহ চারটি বিষয়ে লেটার নিয়ে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়।তার প্রাপ্ত নম্বর চার`শ দশ। শতকরা হার আ‌শি শতাংশ।

প্রসঙ্গত উ‌ল্লেখ‌্য যে ভাস্ক‌রের বাবা বিদ্যুৎ নাথ একজন দিনমজুর। মা শুভ্রারানী নাথ গৃ‌হিনী।মেধা‌বী ভাস্কর পড়াশুনার খরচ বহন করতে সময়ে সময়ে রাজমিস্ত্রির সঙ্গে পাকার কাজ ছাড়াও বাজারে শাক সব‌জি লতা পাতা ইত‌্যা‌দি বিক্রি করত। বাবা দা‌রিদ্রতা‌কে সঙ্গী ক‌রে দুই ছেলে দুই মেয়ে স্ত্রী সহ ছয় জনের পরিবারকে কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিপালন সহ ছেলেমেয়ের লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।উনার অন‌্য সন্তানরাও লেখাপড়ায় ভা‌লো রেজাল্ট ক‌রে আস‌ছে।এমন সাফল্যে বেজায় খুশি মা-বাবা,ভাই-বোন,কলেজের শিক্ষক শিক্ষিকা সহ স্থানীয় শিক্ষানুরাগী মহল ।

উল্লেখ্য এবারের মাধ্যমিক চূড়ান্ত বর্ষের পরীক্ষায় একইভাবে ভাস্করের ছোটভাই সুব্রত নাথও নজরকাড়া ফলাফল করে সবাই‌কে তাক লা‌গি‌য়ে দেয়।

Releated Posts

অসমে জোরদার বিজেপির প্রচার, আজ মাঠে অমিত শাহ ও যোগী আদিত্যনাথ

গুয়াহাটি, ৩ এপ্রিল (আইএএনএস): অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার আরও তীব্র হয়ে উঠেছে। শুক্রবার রাজ্যজুড়ে প্রচারে নামছেন…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

সিইও দফতরের সামনে দাঙ্গাবাজি বরদাস্ত নয়: নির্বাচন কমিশনের কড়া বার্তা

কলকাতা, ১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-র দফতরের সামনে দাঙ্গাবাজি কোনওভাবেই বরদাস্ত করা হবে না বলে…

ByByNews Desk Apr 1, 2026

‘বাইরের দলকে সমর্থন করবে না আসাম’, জেএমএম-কে কটাক্ষ হিমন্ত বিশ্ব শর্মা-র

গুয়াহাটি, ১ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই তীব্রতর। এই আবহে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বুধবার…

ByByNews Desk Apr 1, 2026

অসমে বিজেপির নির্বাচনী প্রতিশ্রুতি—চাকরি, বিনামূল্যে শিক্ষা ও অনুপ্রবেশে কড়া পদক্ষেপ

গুয়াহাটি, ৩১ মার্চ (আইএএনএস): আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একগুচ্ছ বড় প্রতিশ্রুতি ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি…

ByByNews Desk Mar 31, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top