News Flash

  • Home
  • ত্রিপুরা
  • রাধানগরে আবাসনে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

রাধানগরে আবাসনে যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুন৷৷ রাজধানী আগরতলা শহরের রাধানগর আবাসনে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷রাধানগর আবাসনে এক যুবক নিজ ঘরে ফাঁসিতে আত্মহত্যা করেছে৷ যুবকটির নাম সুরজিৎ রুদ্র পাল৷ বয়স অনুমান ৩০ বছর৷ পেশায় গাড়ি চালক৷ পারিবারিক সূত্রে জানা গেছে গতকাল গাড়ি চালিয়ে রাতে বাড়িতে ফিরে এসে খাওয়া দাওয়া করে৷ রাতে সবাই ঘুমিয়ে পড়েন৷ শুক্রবার ঘুম থেকে উঠে পরিবারের লোকজনরা লক্ষ্য করেন ঘরের ভিতরে সিলিং ফ্যানের মধ্যে কাপড় দিয়ে ফাস্ট লাগিয়ে আত্মহত্যা করেছে সুরজিৎ রুদ্র পাল নামে ওই গাড়িচালক৷ সঙ্গে সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থা থেকে নিচে নামিয়ে ফেলা হয়৷ পরিবারের লোকজনরা খবর দেন আগরতলা পশ্চিম থানায়৷৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে সেখান থেকে মৃত দেহটি উদ্ধার করে ময়নাতদার জন্য জিবি হাসপাতাল মর্গে পাঠায়৷ ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া  হয়েছে৷ কেন সে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে ব্যাপারে অবশ্য সঠিক কোন তথ্য পাওয়া যায়নি৷ পারিবারিক কোন ঝামেলা ছিল না বলে পরিবারের লোকজনরা জানিয়েছেন৷

Releated Posts

ভোট ঘনাতেই ফের সন্ত্রাসের অভিযোগ সাব্রুমে, আহত বিজেপি কর্মী

আগরতলা, ৫ এপ্রিল: এডিসি নির্বাচনের প্রাক্কালে ফের সন্ত্রাসের অভিযোগ উঠল তিপ্রা মথার বিরুদ্ধে। ভোট যত ঘনিয়ে আসছে, ততই…

ByByReshmi Debnath Apr 5, 2026

উন্নয়নের রথ থামবে না, বিজেপির সঙ্গে এগিয়ে চলবে ধর্মনগর: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৫ ফেব্রুয়ারি:  ধর্মনগরের উপনির্বাচনকে সামনে রেখে আজ বিদ্যুৎমন্ত্রী রতন লাল নাথ বিজেপি মনোনীত প্রার্থী জহর চক্রবর্তী-র সঙ্গে…

ByByReshmi Debnath Apr 5, 2026

গর্জিতে বাসে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ, দুই মহিলা সহ একাধিক আটক

আগরতলা, ৫ এপ্রিল: যাত্রীবাহী বাসে করে গাঁজা পাচারের চেষ্টা ব্যর্থ করল পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গর্জি ফাঁড়ির…

ByByReshmi Debnath Apr 5, 2026

রামনগরে চুরির ঘটনায় ৭ জন আটক—উদ্ধার স্বর্ণালংকার ও মোবাইল

আগরতলা, ৫ এপ্রিল: রাজধানী আগরতলা শহর ও শহরতলী এলাকায় চুরির সঙ্গে জড়িত একটি বড় গ্যাংকে আটক করতে সক্ষম হয়েছে…

ByByReshmi Debnath Apr 5, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top