News Flash

  • Home
  • প্রধান খবর
  • সংক্ৰমণ ফের কিছুটা কমল; সক্রিয় রোগী কমে ৫,৭০৭, ভারতে করোনায় মৃত্যু দু’জনের
Image

সংক্ৰমণ ফের কিছুটা কমল; সক্রিয় রোগী কমে ৫,৭০৭, ভারতে করোনায় মৃত্যু দু’জনের

নয়াদিল্লি, ২৬ মে (হি.স.): ভারতে করোনার দৈনিক সংক্ৰমণ ফের কিছুটা কমল, সুস্থতার সংখ্যা দ্রুততার সঙ্গে বাড়ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ৪৯০ জন, এই সময়ে দু’জনের মৃত্যু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা কমে ৫,৭০৭-তে পৌঁছেছে। এই মুহূর্তে শতাংশের নিরিখে ০.০১ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন ভারতে। দু’জনের মৃত্যুর পর শুক্রবার সকাল আটটা পর্যন্ত মৃত্যু হয়েছে ৫,৩১,৮৫৬ জনের (১.১৮ শতাংশ)।

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ৪,৪৪,৫১,৩৫৩ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৯৮.৮০ শতাংশ। বিগত ২৪ ঘন্টায় টিকা পেয়েছেন ০১,৩৮০ জন, মোট করোনার টিকা পেয়েছেন ২২০,৬৬,০৪,২৫২ জন। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৫ মে সারা দিনে ভারতে ১,২৪,৭৫৩ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।

Releated Posts

মমতা বনাম শুভেন্দু: সম্পত্তি ও মামলার সংখ্যায় এগিয়ে বিরোধী দলনেতা

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): দক্ষিণ কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে আসন্ন হাই-প্রোফাইল লড়াইয়ে মুখোমুখি মমতা ব্যানার্জী ও বিরোধী দলনেতা…

ByByNews Desk Apr 9, 2026

নন্দীগ্রামের ফল গোটা বাংলায় প্রতিফলিত হবে, বিশেষত ভবানীপুরে: প্রধানমন্ত্রী 

কলকাতা, ৯ এপ্রিল (আইএএনএস): পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের ২০২১ সালের নির্বাচনী ফলাফল এবার গোটা পশ্চিমবঙ্গে প্রতিফলিত…

ByByNews Desk Apr 9, 2026

ঢাকা-দিল্লি কূটনৈতিক বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে জোর

নয়াদিল্লি, ৮ এপ্রিল: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খালিলুর রহমান আজ নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর এবং পেট্রোলিয়াম ও…

ByByReshmi Debnath Apr 8, 2026

যুদ্ধবিরতি সত্ত্বেও সতর্কতা, ইরান ছাড়তে ভারতীয়দের দ্রুত নির্দেশ দিল দূতাবাস

তেহরান, ৮ এপ্রিল (আইএএনএস): মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পরও সতর্ক অবস্থান বজায় রেখে ইরানে অবস্থানরত…

ByByNews Desk Apr 8, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top