News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের 
Image

বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে মৃত্যু শ্রমিকের 

শান্তিরবাজার(ত্রিপুরা), ২৩ মে (হি.স.) : বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে সাব্রুম মহকুমায় দক্ষিণ শ্রীনগর সীমান্ত এলাকায় এক শ্রমিকের মর্নান্তিক মৃত্যু হয়েছে। 

জনৈক এলাকাবাসী জনিয়েছেন, সোমবার বিকেলে বহিঃরাজ্যের বেসরকারী সংস্থা ফিডকোর অধীনে শ্রীনগর করিমাটিলার হতদরিদ্র শ্রমিক তাপস দে(৪২) বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করছিলেন। হঠাৎ বিদ্যুৎপৃষ্ট হয়ে মাটিতে পরে যান তিনি। অন্য শ্রমিকরা সঙ্গে সঙ্গে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর প্রাথমিক হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাঁর অবস্থা আশঙ্কাজনক দেখে তাঁকে দক্ষিণ জেলার শান্তিবাজার হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকেও তাঁকে উন্নত চিকিৎসার জন্য আগরতলায় জিবি হাসপাতালে পাঠানো হলেও শেষ রক্ষা হয়নি। জিবি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। 

তিনি আরো জানিয়েছেন, এই রকম ঘটনা গত বছর সাব্রুমের দৌলবাড়ী গ্রাম পঞ্চায়েতের লালটিলা এলাকাতেও ঘটেছে। একই সময়ে একসাথে তিনজন শ্রমিক বিদ্যুৎ পরিবাহী তার লাগাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গিয়েছিলেন। তাঁর অভিযোগ, শ্রমিকদের কোন নিরাপত্তা না দিয়ে অধিক উচ্চতায় পোস্টে কাজ করার জন্য উঠিয়ে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ কাজ করার জন্য যা যা সরঞ্জাম প্রয়োজন তা ওই বেসরকারি সংস্থার তরফে কোন শ্রমিকদের দেওয়া হয় না। যার ফলশ্রুতি একের পর এক শ্রমিকের প্রাণ অকালেই ঝরে যাচ্ছে।

তিনি আরও বলেন, নিয়ম অনুযায়ী শ্রমিকদের বীমা করার কথা থাকলেও একজনও সেই সুবিধা পাননি। গত বছর দুর্ঘটনায় তিন শ্রমিকের মৃত্যু হয়েছিল। তারাও কোনো রকম ভাবে সরকারি সাহায্য পাননি।

Releated Posts

এডিসি এলাকা বিজেপি মুখী, মানুষের আস্থা স্পষ্ট : কৃষিমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল:  বিরোধী দল জয়ী হলে আবার তারা বঞ্চনার মিথ্যা অভিযোগ তুলবে এতে বার বার ক্ষতি হচ্ছে…

ByByReshmi Debnath Apr 6, 2026

উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৬ এপ্রিল: উন্নয়নের নিরিখে মানুষ এখন ভারতীয় জনতা পার্টিতে যোগদান করতে চাইছেন। ভারতীয় জনতা পার্টির নীতি আগে…

ByByReshmi Debnath Apr 6, 2026

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

বকেয়া বিলের দাবিতে সিপাহীজলায় এজিএমকে ঘেরাও ঠিকাদারদের, ১০ এপ্রিল থেকে কাজ বন্ধের হুঁশিয়ারি

বিশালগড়, ৬ এপ্রিল: বকেয়া বিলের দাবিতে সিপাহীজলা জেলা বিদ্যুৎ সার্কেল অফিসের এজিএম মৃত্যুঞ্জয় দাসকে ঘেরাও করলেন ইলেকট্রিক ঠিকাদাররা।…

ByByReshmi Debnath Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top