News Flash

  • Home
  • দিনের খবর
  • “সুপ্রিম কোর্টের নির্দেশও ওরা মানছে না”, কেন্দ্রকে তোপ মমতার
Image

“সুপ্রিম কোর্টের নির্দেশও ওরা মানছে না”, কেন্দ্রকে তোপ মমতার

কলকাতা, ২৩ মে (হি. স.) : “দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র বাঁচাতে পারে সুপ্রিম কোর্ট। সেই সুপ্রিম কোর্টের নির্দেশও ওরা মানছে না। এই সরকার বুলডোজারের সরকার, এজেন্সির সরকার, ওরা সংবিধানের উপর বুলডোজার চালিয়ে দিচ্ছে।”

মঙ্গলবার নবান্নে কেজরিয়াল-মান— ভিন রাজ্যের দুই মুখ্যমন্ত্রী-সহ বিজেপি-বিরোধী নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার পর এই মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর আশঙ্কা, আগামী দিনে দেশের নাম তথা সংবিধানও বদলতে দিতে পারে বিজেপি। তিনি বলেন, “চিন্তা হচ্ছে, কবে দেশের নাম-সংবিধান না বদলে দেয়। দেশের নামও নিজের দলের নামে না করে দেয়।” সব বিরোধী দলের কাছে মমতার আরজি, বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে সবাইকে একজোট হতে হবে। তৃণমূল নেত্রী বলছেন, বিজেপিকে একটা ভোটও দেওয়া যাবে না। এমনকী বিজেপির মধ্যেও অনেকে আছেন যারা এই সরকারের কাছে অসন্তুষ্ট। তাঁদের কাছেও অবিজেপি দলগুলিকে সমর্থনের আরজি জানান মমতা।

Releated Posts

 ‘সম্মানের ভয়ে’ নাবালিকাকে খুন, গোপনে গয়ায় দেহ দাহ—গ্রেফতার ২

রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ‘সামাজিক লজ্জা’ ঢাকতে নাবালিকা খুনের চাঞ্চল্যকর ঘটনা সামনে এল ঝাড়খণ্ডে। রাঁচি পুলিশের তদন্তে জানা গেছে,…

ByByNews Desk Apr 6, 2026

প্রতিষ্ঠা দিবসে ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা কেন্দ্রীয় মন্ত্রীদের, জনসংঘ থেকে বিশ্বমঞ্চে বিজেপির উত্থান স্মরণ

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): ভারতীয় জনতা পার্টি-র ৪৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে দলের ১৩.৪ কোটি কর্মীকে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় মন্ত্রীরা।…

ByByNews Desk Apr 6, 2026

আসন্ন বিধানসভা ভোটে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে কংগ্রেস ও বাম শিবির

নয়াদিল্লি, ৬ এপ্রিল(আইএএনএস): এ মাসে চারটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচনে দেশের একসময়ের…

ByByNews Desk Apr 6, 2026

ঝাড়খণ্ডে মাওবাদী আইইডি বিস্ফোরণে গুরুতর জখম সিআরপিএফ জওয়ান, রাঁচিতে এয়ারলিফট

চাইবাসা/রাঁচি, ৬ এপ্রিল(আইএএনএস): ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলার ঘন জঙ্গলাঞ্চল সারান্ডা বন-এ মাওবাদীদের পাতা আইইডি বিস্ফোরণে এক সেন্ট্রাল রিজার্ভ…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top