News Flash

  • Home
  • দেশ
  • মঙ্গলবার থেকে ২,০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু
Image

মঙ্গলবার থেকে ২,০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : আগামীকাল মঙ্গলবার থেকে ২,০০০ টাকার নোট বদলের প্রক্রিয়া শুরু হবে। তবে এনিয়ে হুড়োহুড়ির কোনও দরকার নেই। সাধারণ মানুষকে আশ্বস্ত করলেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সোমবার তিনি জানান, বাজারে থাকা সব ২,০০০ টাকার নোট বদলে দেওয়ার মতো টাকা ব্যাংকগুলির কাছে আছে। ৩০ সেপ্টেম্বরের ডেডলাইন আদতে প্রক্রিয়া মসৃণ করার জন্য ধার্য করা হয়েছে।

এরই মধ্যে এসবিআই ঘোষণা করে জানিয়েছে, একবারে কোনও পরিচয়পত্র ছাড়াই ১০টি ২০০০ টাকার নোট বদল করা যাবে। তবে ব্যাংকে নোট বদল শুরুর আগে অনেকেই পেট্রোল পাম্পে ২,০০০ টাকার নোট বদলের চেষ্টা চালাচ্ছেন। অনেকক্ষেত্রে আবার পাম্পের লোকেরা মানা করে দেওয়ায় আতঙ্ক তৈরি হচ্ছে। অনেকে ২,০০০ টাকার নোট নিয়ে সোনার দোকানেও পৌঁছে যাচ্ছেন। এদিকে আরবিআইয়ের বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে লেখা, ২,০০০ টাকার নোট অবৈধ হচ্ছে না। ৩০ সেপ্টেম্বর পর্যন্ত তা লেনদেনের জন্য ব্যবহার করা যাবে।
সম্প্রতি, আরবিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়, ২,০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে। নতুন করে আর ২,০০০ টাকার নোট ছাপানো হবে না। চলতি বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ২,০০০ টাকার সমস্ত নোট তুলে নেবে আরবিআই। আপাতত এই নোট বৈধ থাকবে। যাঁদের কাছে এখনও ২০০০ টাকার নোট রয়েছে তাঁদের ৩০ সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকে জমা করার নির্দেশ দেওয়া হয়।

Releated Posts

মেখলিগঞ্জে গাড়ি থেকে ৪টি পিস্তল উদ্ধার, গ্রেফতার ২

কোচবিহার, ৫ এপ্রিল (আইএএনএস) : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ।…

ByByNews Desk Apr 5, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে ঐকমত্যের আহ্বান মোদীর, ২০২৯ লোকসভায় ৩৩% সংরক্ষণের আশ্বাস

তিরুভাল্লা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): নারী ক্ষমতায়নকে সামনে রেখে নারী সংরক্ষণ বিল নিয়ে সর্বসম্মত সমর্থনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে আর ঠিকানার প্রমাণ লাগবে না: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৫ কেজির…

ByByNews Desk Apr 4, 2026

ইভিএম খারাপ হলে ভোট বন্ধের ডাক, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএম বিকল হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top