News Flash

  • Home
  • দেশ
  • অভিষেকের দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট
Image

অভিষেকের দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করল না সুপ্রিম কোর্ট

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : কুন্তল ঘোষের চিঠি সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু তাঁর দ্রুত শুনানির আর্জি মঞ্জুর করা হল না। শীর্ষ আদালত শুক্রবার এই মামলার জন্য সময় দিয়েছে।

অভিষেককে সিবিআই শনিবার জিজ্ঞাসাবাদ করেছিল। সেই বিষয়ে সোমবার শীর্ষ আদালতের দৃষ্টি আকর্ষণ করেন অভিষেকের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। এই মামলার দ্রুত শুনানির আর্জিও জানানো হয়। সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বসুর ডিভিশন বেঞ্চে আর্জি জানান অভিষেক। কিন্তু দ্রুত শুনানির আর্জি মঞ্জুর হয়নি। সুপ্রিম কোর্ট আগামী শুক্রবার এই মামলার শুনানির দিন ধার্য করেছে।
নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল অভিযোগ করেছিলেন, ইডি এবং সিবিআই তাঁকে অভিষেকের নাম বলার জন্য চাপ দিচ্ছেন। অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। তার পর পুলিশি হস্তক্ষেপ চেয়ে সেই চিঠি যায় হেস্টিংস থানায়। এই মামলায় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের পর্যবেক্ষণ ছিল, কেন্দ্রীয় সংস্থা চাইলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে সরাসরি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন অভিষেক। তার পর সুপ্রিম কোর্ট মামলার বেঞ্চ বদলে দেয়। শুনানি হয় বিচারপতি অমৃতা সিন্‌হার এজলাসে।

নতুন বিচারপতিও পুরনো নির্দেশই বহাল রাখেন। তার পর সিবিআই নোটিস দিয়ে শনিবার অভিষেককে ডেকে পাঠায়। নিজাম প্যালেসে টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সুপ্রিম কোর্ট তাঁর দ্রুত শুনানির আর্জি সোমবার মঞ্জুর করল না। শুনানির জন্য অভিষেককে শুক্রবার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

Releated Posts

মেখলিগঞ্জে গাড়ি থেকে ৪টি পিস্তল উদ্ধার, গ্রেফতার ২

কোচবিহার, ৫ এপ্রিল (আইএএনএস) : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কড়া নজরদারির মধ্যেই বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ।…

ByByNews Desk Apr 5, 2026

নারী সংরক্ষণ বিল নিয়ে ঐকমত্যের আহ্বান মোদীর, ২০২৯ লোকসভায় ৩৩% সংরক্ষণের আশ্বাস

তিরুভাল্লা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): নারী ক্ষমতায়নকে সামনে রেখে নারী সংরক্ষণ বিল নিয়ে সর্বসম্মত সমর্থনের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Apr 4, 2026

৫ কেজি এলপিজি সিলিন্ডার কিনতে আর ঠিকানার প্রমাণ লাগবে না: কেন্দ্র

নয়াদিল্লি, ৪ এপ্রিল(আইএএনএস): পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্র। ৫ কেজির…

ByByNews Desk Apr 4, 2026

ইভিএম খারাপ হলে ভোট বন্ধের ডাক, সতর্ক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ৪ এপ্রিল(আইএএনএস): আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএম বিকল হলে ভোট প্রক্রিয়া বন্ধ রাখার আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মমতা…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top