News Flash

  • Home
  • দিনের খবর
  • বেহাল রাস্তার প্রতিবাদে নদীভাংতি এলাকায় পথ অবরোধ স্থানীয়দের
Image

বেহাল রাস্তার প্রতিবাদে নদীভাংতি এলাকায় পথ অবরোধ স্থানীয়দের

তুফানগঞ্জ, ২২ মে (হি. স.) : কোচবিহারের ধলপল ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের নদীভাংতি এলাকা থেকে শালবাড়ি মোড় পর্যন্ত প্রায় ২ কিলোমিটার রাস্তা দীর্ঘ ২০ বছর থেকে বেহাল হয়ে রয়েছে। প্রশাসনকে জানিয়েও সুরাহা হয়নি। প্রতিবাদে তুফানগঞ্জ ভাটিবাড়ি রাজ্য সড়কের নদীভাংতি এলাকায় পথ অবরোধে শামিল হলেন স্থানীয়রা।

অভিযোগ, প্রাক বর্ষায় রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে দাঁড়িয়েছে। স্থানীয় বাসিন্দা কুশল দেব ও চন্দ্রেশ্বর দাস জানান, রাস্তাটি মেরামতের কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না। বর্তমানে রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে উঠেছে। তাই এদিন তাঁরা প্রতিবাদে সরব হয়েছেন। এদিন অবরোধের জেরে রাস্তার দু’দিকে যানজটের সৃষ্টি হয়। প্রায় দু’ঘণ্টা অবরোধ চলে। পরে জয়েন্ট বিডিও’র আশ্বাসে অবরোধ উঠে যায়। তুফানগঞ্জ-১ এর বিডিও দেবঋষি বন্দ্যোপাধ্যায় জানান, বিষয়টি খতিয়ে দেখা হবে।

Releated Posts

যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে কোচ আধুনিকীকরণে জোর ভারতীয় রেলের: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৫ এপ্রিল(আইএএনএস) : যাত্রীসুবিধা ও নিরাপত্তা বাড়াতে ট্রেনের কোচ আধুনিকীকরণের ওপর জোর দিচ্ছে ভারতীয় রেলপথ। রবিবার এই…

ByByNews Desk Apr 5, 2026

ইভিএমে কারচুপির আশঙ্কা, কর্মীদের সতর্ক থাকার বার্তা মুখ্যমন্ত্রীর

কলকাতা, ৫ এপ্রিল(আইএএনএস) : আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইভিএমে কারচুপির আশঙ্কা প্রকাশ করে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশ…

ByByNews Desk Apr 5, 2026

মধ্যপ্রদেশে বহুতল ভবন ধস, মৃতের সংখ্যা বেড়ে ৩ — উদ্ধারকাজ জারি

কোটমা (মধ্যপ্রদেশ), ৫ এপ্রিল (আইএএনএস) : মধ্যপ্রদেশের অনুপপুর জেলার কোটমা শহরে ভয়াবহ ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে…

ByByNews Desk Apr 5, 2026

নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদে থাকার আবেদন, পোস্টারে নিশান্তকে ‘ভবিষ্যৎ সিএম’ হিসেবে তুলে ধরল জেডিইউ কর্মীরা

পাটনা, ৪ এপ্রিল(আইএএনএস): বিহারের রাজনীতিতে জল্পনা তুঙ্গে। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার-কে রাজ্যসভার সিদ্ধান্ত পুনর্বিবেচনার আবেদন জানিয়ে পোস্টার দিল জেডিইউ-র…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top