News Flash

  • Home
  • বিদেশ
  • ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপ
Image

৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপ

নয়াদিল্লি, ২০ মে (হি. স.) : ২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্পে কেঁপে উঠল নিউ ক্যালেডোনিয়া । শনিবার নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ভূমিকম্পটির কারণে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অঞ্চলগুলোতে কোনও সুনামি সতর্কতা জারি করা হয় নি ।

নিউ ক্যালেডোনিয়ার লয়্যালটি দ্বীপপুঞ্জের ভূমিকম্পের ২৪ ঘণ্টা যেতে না যেতেই আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে। শনিবার নিউ ক্যালেডোনিয়ার লয়ালটি দ্বীপের দক্ষিণপূর্বে ৭.১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এরপর অঞ্চলটিতে বেশ কয়েকটি আফটারশক রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা সংস্থা (ইউএসজিএস)। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৬ কিলোমিটার গভীরে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো জানিয়েছে, ভূমিকম্পটির কারণে অস্ট্রেলীয় মূল ভূখণ্ড, দ্বীপ ও অঞ্চলগুলোতে কোনও সুনামির আশঙ্কা নেই।

উল্লেখ্য, এর আগে শুক্রবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে আঘাত হানে ৭.৭ মাত্রার ভূমিকম্প, যার জেরে সুনামি সতর্কতা জারি করেছিল কর্তৃপক্ষ। ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৩৭ কিলোমিটার গভীরে।

দেশটির জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা অফিস মানুষকে উপকূলীয় এলাকা থেকে উচ্চ ভূমিতে সরে যেতে বলেছে। এছাড়া প্রশাসনকে যথাযথ পদক্ষেপ এবং সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে।–

Releated Posts

বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে ঢাকাস্থিত ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ, দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারে গুরুত্ব

ঢাকা, ৬ এপ্রিল : বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।…

ByBySandeep Biswas Apr 6, 2026

প্রবল বৃষ্টি ও বন্যায় বিধ্বস্ত পূর্ব আফগানিস্তান, মৃত অন্তত ৯

কাবুল, ৬ এপ্রিল (আইএএনএস): প্রবল বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত আফগানিস্তান। পূর্বাঞ্চলের বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে…

ByByNews Desk Apr 6, 2026

সীমান্তে সংঘর্ষ, পাকিস্তানের চৌকি দখলের দাবি তালিবানের

কাবুল, ৬ এপ্রিল(আইএএনএস): পূর্ব আফগানিস্তানে সংঘর্ষের জেরে পাকিস্তানের একটি সীমান্ত চৌকি দখলের দাবি করেছে তালিবান। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে…

ByByNews Desk Apr 6, 2026

ভারত-নেপাল সম্পর্ক জোরদারে বৈঠক, নেপালের বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ভারতীয় রাষ্ট্রদূতের

কাঠমান্ডু, ৬ এপ্রিল(আইএএনএস): নেপালে ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব সোমবার নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল-এর সঙ্গে সাক্ষাৎ করে দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Apr 6, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top