জম্মু, ১৮ মে (হি.স): জম্মু ও কাশ্মীরের পুঞ্চে জঙ্গিদের গোপন ডেরার হদিশ পেল সুরক্ষা বাহিনী। গোপন ডেরা থেকে আইইডি-সহ বেশ কিছু বেআইনি সামগ্রী উদ্ধার করেছে সুরক্ষা বাহিনী। পুঞ্চ জেলার মেন্ধার এলাকায় গোপন ডেরার হদিশ পেয়েছে সুরক্ষা বাহিনী।
পুলিশ জানিয়েছে, মেন্ধারের লোয়ার কসবালারি এলাকায় জঙ্গিদের গোপন ডেরার হদিশ পায় পুলিশ ও সেনাবাহিনীর। পরে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডকে। সেখানে তল্লাশি চালানোর পর আইইডি ও অন্যান্য বেআইনি সামগ্রী উদ্ধার করা হয়েছে। পরে আইইডিগুলি নিষ্ক্রিয় করা হয়।

