মৌচাক-১৪৫/১০(৪৫.৩)
ইউবিএসটি-১৪৮/৮(৩৭.২)
ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ মে।।জয় দিয়ে আসর শেষ করলো ইউ বি এস টি। পেলো আসরের তৃতীয় জয়। সৌরভ সিং এর কাঁধে ভর দিয়ে। জয় দিয়ে লীগ অভিযান শেষ করলেও এবারের মতো সাফল্য অধরা ইউনাইটেড বিএসটি-র। প্রথমে বল হাতে ৪ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে মোক্ষম সময়ে ৩৮ রান করে দলকে জয় এনে দেন সৌরভ। সঙ্গত: কারনেই ম্যাচের সেরা ক্রিকেটার বেছে নেওয়া হয় সৌরভকে। রাজ্য ক্রিকেট সংস্থা আয়োজিত সন্তোষ স্মৃতি সিনিয়র ক্রিকেটে। এম বি বি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ইউ বি এস টি জয়লাভ করে ২ উইকেটে। সকালে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে সৌরভ সিং এর দুরন্ত বোলিংয়ে মৌচাক ১৪৫ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে প্রীতম দাস ৯১ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ৩৪,করণ দে ৩০ বল খেলে ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৯,দীপ্তনু চক্রবর্তী ২০ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৯,অংশুল পান্ডে ৩৮ বল খেলে ৪ টি বাউন্ডারির সাহায্যে ১৮, রোহন বিশ্বাস ২৫ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ এবং শশীকান্ত বীন ৩৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। ইউ বি এস টি-র পক্ষে সৌরভ সিং (৪/২৪), রাজা নিগম (২/১৫) এবং অর্কজিৎ রায় (২/২০) সফল বোলার। জবাবে খেলতে নেমে ইউ বি এস টি ৩৭.২ ওভারে ৮ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। দলের পক্ষে সৌরভ সিং ৪৮ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ৩৮, অরূপ সিনহা রায় ৩১ বল খেলে ৪ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ২৮,ধৃতিমান নন্দী ৬০ বল খেলে২ ৪ টি বাউন্ডারির সাহায্যে ২০, দলনায়ক মনোজিৎ দাস ২৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ১৬ এবং রাজা নিগম ১৬ বল খেলে ১ টি বাউন্ডারির সাহায্যে ১৫ রান করেন। মৌচাকের পক্ষে অংশুল পান্ডে (২/২৪) এবং দীপ্তনু চক্রবর্তী (২/২৮) সফল বোলার।

