News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি
Image

জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ জাতীয় ডেঙ্গু দিবস উপলক্ষে সোমবার আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷  পশ্চিম ত্রিপুরা জেলা স্বাস্থ্য আধিকারিক কার্যালয়ের উদ্যোগে ডেঙ্গু ও ম্যালেরিয়া মোকাবেলার লক্ষ্যে সচেতনতা তৈরি করতে সোমবার আগরতলা পুরো নিগমের কনফারেন্স হলে সচেতনতামূলক সেমিনার কর্মসূচি পালিত হয়৷ এদিন সেমিনারে অংশ নিয়ে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক ডেঙ্গু দিবস পালনের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন৷ তিনি বলেন জুন জুলাই মাসে বিভিন্ন স্থানে জল জমে মশার বংশবৃদ্ধি ঘটে থাকে৷ মশার উপদ্রব থেকেই ডেঙ্গু ও ম্যালেরিয়ার প্রকোপ বৃদ্ধি পায়৷ সে কারণেই কোথাও যাতে জল জমে না থাকে এবং মশার উপদ্রব বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা করার লক্ষ্যেই এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি পালন করা হয়৷ এদিন এই সেমিনার কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন পৌর নিগমের ডেপুটি মেয়র সহ পশ্চিম জেলার স্বাস্থ্য আধিকারিক৷ এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কপর্োরেটররা এই সেমিনারে উপস্থিত ছিলেন৷

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top