News Flash

  • Home
  • ত্রিপুরা
  • কলেজছাত্রী গণধর্ষণ মামলায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত
Image

কলেজছাত্রী গণধর্ষণ মামলায় গ্রেপ্তার আরও এক অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ মে৷৷ কলেজ ছাত্রী গণধর্ষণ মামলায় আরো এক অভিযুক্তকে  জালে তুলতে সক্ষম হয়েছে পুলিশ৷ তার নাম জয়ন্ত রাউত৷ বাড়ি চারিপাড়া এলাকায়৷ কলেজ ছাত্রী গণধর্ষণ মামলায় আরো এক অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে এয়ারপোর্ট থানার পুলিশ৷ গোপন সূত্রের সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়৷ আটক অভিযুক্তের নাম জয়ন্ত রাউত৷ তার বাড়ি চারিপাড়া এলাকায়৷ ঘটনার পর থেকেই সে পালিয়ে বেড়াচ্ছিল৷ এয়ারপোর্ট থানার পুলিশ তাকে আটক করে আমতলী থানার পুলিশকে খবর দেয়৷ খবর পেয়ে আমতলী থানার পুলিশ ছুটে গিয়ে এয়ারপোর্ট থানা থেকে অভিযুক্তকে আমতলী থানায় নিয়ে আসে৷ তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ৷ এ বিষয়ে তথ্য দিতে গিয়ে এক পুলিশ আধিকারিক জানান ধর্ষণ মামলায় একজনের বিরুদ্ধেই অভিযোগ জানিয়েছিলেন ধর্ষিতার মা৷ কিন্তু পুলিশ এই মামলার তদন্ত করতে গিয়ে এই ঘটনায় আরো একাধিক ব্যক্তির নাম পেয়েছে৷ তদন্তক্রমে পুলিশ অভিযুক্তদের জালে তোলার প্রক্রিয়া অব্যাহত রেখেছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে  পুলিশের ওই আধিকারিক জানিয়েছেন৷

Releated Posts

ত্রিপুরায় ভোটের আগে ইভিএম ব্যবহারে অনিয়মের অভিযোগ বামফ্রন্টের

আগরতলা, ৩ এপ্রিল: আসন্ন নির্বাচনের প্রাক্কালে ত্রিপুরায় ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারে অনিয়মের অভিযোগ তুলল সিপিআই(এম) নেতৃত্বাধীন বামফ্রন্ট।…

ByByReshmi Debnath Apr 3, 2026

এডিসি নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী হবে বিজেপি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ বলেছেন যে ত্রিপুরা জনজাতি অঞ্চল স্বায়ত্তশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি)…

ByByReshmi Debnath Apr 3, 2026

মেলা থেকে বাড়ি ফেরার পথে যুবকের ওপর হামলা

বিশালগড়, ৩ এপ্রিল: বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে মেলা দেখে টি আর ০৭ এইচ ৬৬৬০ নম্বরের বাইক নিয়ে বাড়ি ফেরার…

ByByReshmi Debnath Apr 3, 2026

মালবাহী ট্রাক ও বাইকের সংঘর্ষে গুরুতর আহত দুই যুবক

শান্তিরবাজার, ৩ এপ্রিল: শুক্রবার দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজার মহকুমার রাজাপুর এলাকায় একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন দুই…

ByByReshmi Debnath Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top