বেঙ্গালুরু, ১৩ মে (হি.স.): কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল ২০২৪ সালের লোকসভা নির্বাচনের একটি মাইলফলক। বললেন কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে তিনি বলেছেন, “বিজেপি যে ধরনের বিভাজনের রাজনীতি করে, তা প্রতিবারই সফল হবে না। এটি একটি স্পষ্ট বার্তা। আমরা কর্ণাটকের দরিদ্রদের পাশে রয়েছি। বিজেপি ধনীদের পক্ষে দাঁড়িয়েছে। অবশেষে এই নির্বাচনে গরিবরা জিতেছে। এটাই এই নির্বাচনের স্পষ্ট বর্ণনা।”
কে সি বেণুগোপাল জোর দিয়ে বলেছেন, “এটা একটা স্পষ্ট বার্তা, আমরা কর্ণাটকের গরীব মানুষের পাশে আছি, তাঁরা (বিজেপি) কর্ণাটকের ধনীদের পাশে দাঁড়িয়েছে। এই নির্বাচনে গরিবরা শেষমেশ জিতেছে। এই ফলাফল ২০২৪-এর জন্য মাইলফলক।”

